1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
যে দুর্নীতি করে না; তার আবার ভয় কিসের! - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার

যে দুর্নীতি করে না; তার আবার ভয় কিসের!

কমল তালুকদার,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love
কমল তালুকদার,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে আপনারা লিখবেন। আমার সেধরণের কোন ভয় নেই।  কারণ আমি কোনো দুর্নীতি করি না। অন্যায় করি না। একমাত্র ভয় পাই আল্লাহকে। পাথরঘাটা পৌরসভাসহ নানা উন্নয়নে পিছিয়ে পড়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  বরগুনা ২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন এ মন্তব্য করেন।  এসময় তিনি আরো বলেন,যে এলাকার নেতা সৎ থাকে, সে এলাকার মানুষও ভালো থাকে এবং সেই এলাকায় উন্নয়নও হয়’ বলে মন্তব্য করেন সাংসদ  রিমন।রবিবার (৬ ফেরুয়ারি) বেলা ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবে একটি জাতীয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য এসব কথা বলেন।পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন,  প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো. ফারুক, সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, গোলাম মোস্তফা চৌধুরী, সহসভাপতি আমিন সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।এ সময় রিমন আরও বলেন, আমি এমপি, আমি যদি কোনো অনিয়ম, দুর্নীতি না করি কিংবা কোনো অপরাধের সঙ্গে জড়িত না হই, তাহলে আমার এলাকার মানুষও কোনো অন্যায় কাজ করবে না, তারাও ভালো হতে বাধ্য এবং ভালো থাকবে।আমি এই নিয়ে তিনবারের এমপি । আমার এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে শুরু করে কোনো ধরনের সহিংসতা হয়নি এবং হবেও না আশা করি। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ বলেই কোনো দুর্নীতি হয়নি, আমরা আজ উন্নয়নের মহাসড়কে।সর্বোচ্চ ৪/৫ বছরের মধ্যে আপনারা ট্রেনে ঢাকা যাবেন। মাত্র ৫ ঘন্টায় ঢাকা পৌঁছাবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংসদ রিমন বলেন,বিষখালী নদীর সেতু যথাস্থান থেকেই করা হবে। কারন আপনার আমার স্বার্থ দেখলে হবে না। এটির সঙ্গে জাতীয় স্বার্থ জড়ানো। পায়রা এবং মংলা সমুদ্রবন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক রক্ষার্থে  ফুলঝুরি এলাকা থেকেই বিষখালী সেতু করা হবে।সাংসদ রিমন আক্ষেপ করে বলেন, এর আগে  বরিশালের সঙ্গে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো  এই এলাকার উন্নয়নে বরাদ্দ দেয়া হতো। এখন বরগুনার জন্য আলাদা বড় মেগা প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ বরগুনা জেলার বরাদ্দ আলাদাই হবে। এছাড়াও বেড়িবাঁধ মেরামতের জন্য ৩ হাজার কোটি টাকার প্রকল্প প্রায় অনুমোদনের অপেক্ষায় এবং পৌরসভার উন্নয়নের সাত কোটি টাকার বরাদ্দ ইতিমধ্যেই দেয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হয়ে যাবে।  পাথরঘাটা একটি পর্যটন সম্ভাবনাময় এলাকা। পর্যটনমন্ত্রীসহ ওই দপ্তরের কর্মকর্তাদেরকে এখানে এনে পর্যটন শিল্পের বিকাশে কিভাবে কাজ করা যায়;  সে ব্যাপারে চেষ্টা করে যাব।সাংবাদিকরা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের প্রতি আস্থা এবং বিশ্বাস আছে। আপনারাও পারেন  সঠিক পথে থেকে, সত্যের পক্ষে থেকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares