1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ⁷ জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

কিশোরকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের ঘটনায় গ্রেপ্তার-১

মোঃ ঝুমন মিয়া সোনারগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
Spread the love
মোঃ ঝুমন মিয়া সোনারগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকায় ফয়সাল নামের এক কিশোরকে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সেইসঙ্গে নিহত ফয়সালের লাশও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বাগ মহিষা ঋষিপাড়া গ্রামের তপন শীলের ছেলে অপূর্ব শীল (১৯) এবং তপু চন্দ্র দাস (২৫)। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টায় পৌরসভার বাগ মহিষা ঋষিপাড়া এলাকার ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করে র‌্যাব-১১। নিহত ফয়সাল (১৭) পৌরসভার জিয়ানগর গ্রামের আবুল হোসেনের ছেলে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিইও ল্যাফটেন্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর সিইও জানান,গত ২৬ জানুয়ারি রাত ৯টার দিকে পাশ্বর্বতী লাহাপাড়া গ্রামের মামার বাড়ি থেকে বের হয়ে কিশোর ফয়সাল আর নিজ বাড়িতে ফেরেনি। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বহু খোঁজাখুজির পর তার সন্ধান না পেয়ে পরদিন ২৭ জানুয়ারি ফয়সালের মামা মো. মানিক বাদি হয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়রি করেন।পরবর্তীতে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল নিখোঁজ ফয়সালের সন্ধানে নামেন। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনে ডেকে আনা অপূর্ব শীলকে শনাক্ত করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাব সদস্যরা সোনারগাঁও পৌর এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করেন।তিনি আরও জানান, র‌্যাবের জিজ্ঞেসাবাদে গ্রেপ্তারকৃত অপূর্ব নিখোঁজ ফয়সালকে নীল রঙের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পার্শ্ববর্তী ডোবায় ফেলে রাখার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার ভোর রাত ৪টার দিকে ফয়সালের লাশ উদ্ধার করা হয়।এদিকে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে আসামি অপূর্ব। নিহতের লাশ উদ্ধারের পর আসামি অপূর্বর স্বীকারোক্তিতে ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি তপু চন্দ্র দাসকেও (২৫) গ্রেপ্তার করা হয়।সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ফয়সালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি