1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সাভারে সরকারি ঘর পরিত্যক্ত, বসবাস বিলাসবহুল বাড়িতে - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

সাভারে সরকারি ঘর পরিত্যক্ত, বসবাস বিলাসবহুল বাড়িতে

রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
Spread the love
রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দেশে গৃহহীন নিরসনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ধাপে ধাপে অসংখ্য ঘর উপহার দিয়েছে দরিদ্রদের।কিন্তু এসব ঘর অনেক দরিদ্র পরিবারকে না দিয়ে অনেকটা নিজেরাই লুফে নিয়েছে জনপ্রতিনিধিরা।সাভারের বিরুলিয়া ইউনিয়নে এমন একটি ঘর উপহার দিয়েছেন মহিলা মেম্বারের বোনকে।যার বাড়ি রয়েছে তিন তলা।সাভারের বিরুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বরের ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্যের কাছে টিআর, কাবিটা কর্মসূচীর আওতায় দুর্যোগ সহনীয় ঘরের বরাদ্দ আসলে তিনি তা প্রদান করেন তারই বোন মোছা: আমেনা খাতুনকে। যার রয়েছে তিন তলা বিলাসবহুল বাড়ি। অনুসন্ধানে জানা যায়, ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বরের ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য নুরতাজ বেগম সামর্থহীনদের বঞ্চিত করে নিজেই হাতিয়ে নিয়েছেন এই কর্মসূচীর ঘর। এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন সামর্থহীনরা।
তিনি তার বোন আমােনাকে ২০১৮-১৯ অর্থ বছরের টিআর, কাবিটা কর্মসূচীর আওতায় দুর্যোগ সহনীয় ঘর ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা ব্যায়ে ঘর প্রদান করেছেন। যা প্রায় তিন বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই ঘরে কেউ বসবাস করছেন না। উপকারভোগী আমেনা বসবাস করছেন তিন তলা বিলাসবহুল বাড়িতে। যার ৫ তলার নির্মান কাজ চলমান রয়েছে। স্থানীয়দের দাবি গরীবদের বঞ্চিত  করে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে ইউপি সদস্য নূরতাজ।উপকার ভোগী আমেনার মা  বলেন, আমার মেয়ে নুরতাজ। সে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারী মেম্বার নির্বাচিত হয়েছিল। এবারও বিনা প্রতিদ্বন্দ্বীতায় পাশ করেছে। সে তার বোনকে এই ঘরটি উপহার দিয়েছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় সেখানে আমার অপর মেয়ে আমেনা থাকে না দীর্ঘ দিন ধরে। বিদ্যুৎ অভাবে দীর্ঘ দিন ধরে ঘরটি পরিত্যাক্ত আছে। তাছাড়া ঘরে যাতায়াতের রাস্তাও নাই। এজন্যই আমেনা আমার বাড়িতে বসবাস করছে।ইউপি সদস্য নুরতাজ বলেন, আমি ঘর আমার বোনকে দিয়েছি। সে ওই ঘরেই বসবাস করতো। কিন্তু বিদ্যুৎ আর রাস্তার অভাবে সেখানে যাতায়াত করতে পারে না। তাই ঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। তিনি এই প্রতিবেদককে দেখা করার পরামর্শ দিয়ে নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকতে বলেন।নাম প্রকাশ না করার নুরতাজের পাশের বাড়ির এক ব্যক্তি বলেন, আমেনা তার বাবার সম্পত্তি পেয়েছেন। সেখানে তারা সম্মিলিতভাবে ৫ তলা বাড়ি নির্মান করছেন। উপকারভোগী আমেনা সেখানেই থাকেন। সরকারি ঘরে প্রায় তিন বছর ধরে কেউ থাকে না। তারা অনেক সম্পদের মালিক। তার পরেও সরকারি ঘরও তাদেরই লাগে। যাদের সামর্থ নাই তাদের না দিয়ে নিজেরাই এসব লুটে নিয়েছেন। তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিৎ।এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। তদন্ত শেষে এব্যাপারে মন্তব্য করতে পারবো।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares