1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার

প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
Spread the love

বেনাপোল (যশোর) প্রতিনিধি-

প্রেমের টানে অবৈধ পথে বাংলাদেশে পালিয়ে আসেন কৃষ্ণা দাস (১৮) নামে এক ভারতীয় তরুণী। দেড় বছর আগে তিনি বাংলাদেশে আসেন। তাকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।

 

দেড় বছর পর সোমবার রাত সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

 

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানান, বাগেরহাট জেলা সদরের আকবর  মোল্লা নামে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ধরে মেয়েটি দেড় বছর আগে সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে আসে। পরে আকবরের সঙ্গে তার বিয়ে হয়। খবর পেয়ে মেয়েটির বাবা আকবরের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অপহরণ মামলা করেন।

 

তিনি জানান, মামলার পর ভারতীয় পুলিশ বিষয়টি বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারে জানালে পুলিশ মেয়েটির খোঁজে বাগেরহাট জেলা সদরে অভিযান চালিয়ে আকবরের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে। পরে বাগেরহাট নিরাপদ আবাসন নামে একটি সমাজসেবা সংস্থার হেফাজতে রাখে। পরে আইনি প্রক্রিয়া শেষে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার কাছে তুলে দেয়া হয় তাকে। জাস্টিস অ্যান্ড কেয়ারের তত্ত্বাবধানে তরুণীকে ভারতে তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়।

 

হস্তান্তর করার সময় বেনাপোল ইমিগ্রেশন (ওসি) আহসান হাবিব ও ৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলীসহ এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares