1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ব্রাশ করলেও দাঁত হলদেটে, ৫ ঘরোয়া উপায়ে করুন সমাধান - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

ব্রাশ করলেও দাঁত হলদেটে, ৫ ঘরোয়া উপায়ে করুন সমাধান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
Spread the love

লাইফস্টাইল ডেস্ক : দাঁতের রং নিয়ে অনেকের সমস্যার অন্ত নেই। নিয়মিত ব্রাশ করার পরও দাঁতের হলদেটে ভাব না যাওয়ায় চিন্তায় পড়েন অনেকে। তবে এই সমস্যার সমাধান খুব বেশি কঠিন কাজ নয়। ঘরোয়া উপায়েই সহজে দাঁতের হলদেটে ভাব কাটাতে পারেন। চলুন জেনে নিই সমাধান-

কলার খোসা
কলার খোসার সাদা দিকটি নিয়মিত দাঁতে ঘষলে দাঁতের হলদেটে ভাব দ্রুত কেটে যায়। তবে কলার খোসা দিয়ে দাঁত ঘষার পর অবশ্যই উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে কুলকুচি করতে হবে।

তুলসি পাতা
তুলসি পাতা দাঁতের স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী। বেশি করে তুলসি পাতা নিয়ে সেগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। পাতাগুলো একেবারে শুকিয়ে গেলে গুঁড়া করে যেকোনো টুথপেস্টের সঙ্গে মিশিয়ে নিয়মিত ব্রাশ করলে দাঁতের হলুদ ভাব একেবারে চলে যাবে। সেই সঙ্গে দাঁতে বিভিন্ন রোগের প্রকোপও কমে যাবে।

লবণ
দাঁতকে পরিষ্কার রাখতে বহু যুগ ধরেই লবণের ব্যবহার হয়ে আসছে। লবণ দাঁতের পুষ্টির ঘাটতি দূর করার পাশপাশি দাঁতের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দাঁতের হলদে ভাব কাটানোর ক্ষেত্রে লবণ ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে রোজ সকালে চারকোলের (কাঠকয়লা) সঙ্গে লবণ মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে দাঁত মাজতে হবে। কয়েক সপ্তাহ এই মিশ্রণ দিয়ে দাঁত মাজলেই দাঁতের হলদে ভাব কমে যাবে।

কমলা লেবুর খোসা
দাঁতের সৌন্দর্য ফেরাতে কমলা লেবুর খোসা দারুণ কার্যকরী। রোজ রাতে সামান্য কমলা লেবুর খোসা নিয়ে দাঁতে একটু সময় নিয়ে ঘষুন। নিয়মিত এমনটা করলেই দাঁতের হলদে ভাব দূর হবে।

খাবার সোডা
দাঁতের হলদেটে ভাব কাটাতে খাবার সোডার বিকল্প নেই। রোজ সকালে টুথপেস্টের সঙ্গে খুব সামান্য পরিমাণে খাবার সোডা মিশিয়ে দাঁত মাজুন। তারপর উষ্ণ জল দিয়ে ভালো করে কুলকুচি করুন। সপ্তাহে অন্তত বার দুয়েক এই ঘরোয়া পদ্ধতি কাজে লাগিয়ে দাঁতের হলুদ ভাব দূর করুন।
এছাড়া দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর ভালো করে মুখের ভেতরে ধুয়ে ফেলতে হবে। সম্ভব হলে দিনে অন্তত দুইবার ব্রাশ করার অভ্যাস করতে হবে। ধূমপানে দাঁতের ক্ষতি হয় এবং হলুদ ভাব হয়, এটি থেকে দূরে থাকতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো দাঁত কখনো একেবারে সাদা হয় না। ওষুধ ব্যবহার করে এমনটি করতে গেলে হিতে বিপরীত হতে পারে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares