1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

গোপালপুরের ৫টি ইউনিয়নেই নৌকার প্রার্থীরা বিজয়ী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
Spread the love

৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অনুষ্ঠিত ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবগুলোতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছে।

সোমবার (৩১শে জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন-
হাদিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিলকিছ জাহান (নৌকা) ৬৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র সেলিম আজাদ (আনারস) ৪৭৮২ ভোট পেয়েছেন।
নগদা শিমলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো: হোসেন আলী (নৌকা) ৮১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র গোলাম মোস্তফা (আনারস) ৭১৭৫ ভোট পেয়েছেন।
আলমনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমেন (নৌকা) ৬৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র এহসানুল হক চৌধুরী (চশমা) ২৭১৩ ভোট পেয়েছেন।
মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা) ১৩৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র আবু ফারুক মিঞা (আনারস) ২২৬২ ভোট পেয়েছেন।
ধোপাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম (নৌকা) ৬২৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী স্বতন্ত্র মো. আ: হাই (আনারস) ৫০৫৩ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা(মির্জাপুর, আলমনগর) মোঃ মতিউর রহমান ও ধনবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (হাজিরা, নগদা শিমলা, ধোপাকান্দি) করুনা সিন্ধু চাকলাদার সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে।

সোমবার ৫টি ইউনিয়নেই, ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা  ভোট গ্রহণ চলে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও, উপজেলার ৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬জন, সংরক্ষিত আসনে ৫১জন এবং সাধারণ সদস্য পদে ১৬৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৮ হাজার ৮৯২ জন পুরুষ এবং ৫৮ হাজার ১৮১ জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি