1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মরনফাঁদ ঝাওয়াইল বেইলী ব্রীজ, প্রান গেলো মটরসাইকেল চালকের - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

মরনফাঁদ ঝাওয়াইল বেইলী ব্রীজ, প্রান গেলো মটরসাইকেল চালকের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
Spread the love

মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ঝিনাই নদীর উপর পিংনা-গোপালপুর সড়কে নির্মিত পুরনো বেইলী ব্রীজটি মরনফাঁদে রুপ নিয়েছে ।

শনিবার বেইলি ব্রীজের ফাটলে আটকে মো. মশিউর রহমান (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মশিউর রহমান ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের আবু হাশেম হাওলাদারের ছেলে। তিনি অনির্বাণ ফার্মাসিটিক্যাল ইউনানী কোম্পানির টাঙ্গাইলের মধুপুর-গোপালপুর এরিয়ায় বিক্রয় প্রতিনিধি ছিলেেন, তিনি মধুপুর পৌর শহরের কলেজ পাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন।

জানা যায়, বেইলি ব্রীজের ফাটলে তার মোটরসাইকেলের চাকা আটকে ছিটকে ব্রীজের নিচে পড়ে গেলে, স্থানীয়রা উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্মরত চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যায়। রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এদিকে, মশিউর রহমানের ভাই কালাম হওলাদার জানান, আজ সকালে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

জানা যায়, নব্বইয়ের দশকে নির্মিত বেইলী ব্রীজটি, জোড়াতালি দিয়ে সংস্কার করে চলাচল উপযোগী করা হয়েছে, ঝাওয়াইল থেকে ঢাকাগামী বাসগুলো সরাসরি এই ব্রীজের উপর দিয়ে চলাচল করে, এছাড়াও ২০১ গম্বুজ মসজিদের অতি নিকটে হওয়ায়, এই ব্রীজের উপর দিয়ে অনেক বড় গাড়ি চলাচল করে, সড়কের তুলনায় ব্রীজের প্রস্থ অনেক কম হওয়ায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় জানান, এর আগেও এই ব্রীজে প্রানহানির ঘটনা ঘটেছে, কিছুদিন আগে উত্তর বিলডগা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী খান, মোটরসাইকেল নিয়ে এই ব্রীজ থেকে পড়ে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছে।

গোপালপুর ও ঝাওয়াইলের সচেতন নাগরিকবৃন্দ, এই ব্রীজ ভেঙ্গে নতুন আরেকটি ব্রিজ নির্মাণের দাবি তুলেছেন ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares