1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে: শ. ম. রেজাউল - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে: শ. ম. রেজাউল

রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
Spread the love
রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ এবং সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি এখন রাষ্ট্রের বিরোধিতা করা শুরু করছে এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে।বৃহস্পতিবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।মন্ত্রী বলেন, বিএনপি কোন কিছুর ভিতরেই ভালো কিছু খুঁজে পায়না। তারা প্রথম বলছে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে আইন করতে হবে। আমরা তখন বললাম আইন করতে সময় লাগতে পারে। এখন সংসদে যখন এই আইন আইন পাস করা হচ্ছে তখন বলছে যে এত তড়িঘড়ি করা ঠিক হলো না।তিনি বলেন, যাকে দেখতে নারি তার চলন বাঁকা বিএনপির অবস্থা এখন সেরকম হয়েছে। ভালো কাজ কেউ তারা ভাল বলার মতো মানসিক অবস্থাটা নাই। বিএনপি অনেকটা এখন দেওলিয়া অবস্থায় পৌঁছেছে।আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির বিশ্বে আটটি ফার্ম  নিয়োগ করেছে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার জন্য। এখানে টাকা বিনিয়োগ করা মানে রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ কারনে বিএনপির অস্তিত্ব বিপন্ন হওয়ার পথের দিকে এগিয়ে যাবে।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ নিশ্চয়ই তাদের যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে সরকার মেনে নেবে।’তবে কখনো কখনো আমরা লক্ষ্য করি যে, শিক্ষার্থীদের ঘাড়ে ভর করে আবার বিরোধী রাজনৈতিক দল বা কিছু কিছু লোক। এর মধ্যে সুযোগসন্ধানী কেউ আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে।’বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএর) মহাপরিচালক ড.এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.মুহাম্মদ ইয়ামিন চৌধুরী,প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা.মনজুর মোহাম্মদ শাহজাদাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares