1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ⁷ জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

দর্শনায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

এম.এ.আর.নয়ন, চুয়াডাঙ্গা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
Spread the love
এম.এ.আর.নয়ন, চুয়াডাঙ্গা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ফেন্সিডিলসহ আশরাফুল হক নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (‌র‌্যাব)। সোমবার (২৪শে জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার সময় মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল হক (৪০) দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের গোলাম রসুলের ছেলে। মঙ্গলবার (২৫শে জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২, গাংনী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার বিকালে জানতে পারে যে, দর্শনা পৌর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। আভিযানিক দলটি উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানাধীন রামনগর এলাকায় মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে খেলার মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৯৫ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল, ২টি সীমকার্ড ও নগদ ২৫০ টাকা উদ্ধারপূর্বক আশরাফুল হককে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় উদ্ধারকৃত আলামতসমূহ। এ ঘটনায় জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি