1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

মহেশখালীতে ছাত্রদল নেতা রুবেলের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা

ইশরাত মুহাম্মদ শাহজাহান মহেশখালী উপজেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
Spread the love
ইশরাত মুহাম্মদ শাহজাহান মহেশখালী উপজেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ছাত্রদল নেতা হারুন উদ্দিন রুবেলের নেতৃত্বে এক সাংবাদিককে মারধর করে মোবাইল ভাঙচুর করা হয়েছে।২৩ জানুয়ারি (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী উপজেলার অপর এক সিনিয়র সাংবাদিক সূত্রে জানা যায়, মহেশখালী পৌরসভার ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম বাদশাহ ঠিকাদারের পুত্র বিগত পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী ছাত্রদল নেতা ঠিকাদার হারুন উদ্দিন রুবেলের নেতৃত্বে ৭/৮ সন্ত্রাসী এ হামলা চালায়।হামলার শিকার সংবাদকর্মী শেখ আব্দুল্লাহ্ বলেন, মহেশখালী উপজেলা পরিষদ এলাকায় “উপজেলা প্রেস ক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচনের পোস্টার লাগানোর সময় কোন কথা-বার্তা ছাড়াই আমাকে গালি-গালাজ করে পোস্টার ছিঁড়ে ফেলে ছাত্রদল নেতা ঠিকাদার রুবেল। আমি আমার সংগঠনের দায়িত্বশীলদের এই ঘটনা জানানোর জন্য মোবাইল করতে চাইলে আমার মোবাইল ছিনিয়ে নেয়। পরে ফোন করে আরো ৮/৭ জনকে নিয়ে এসে আমাকে মারধর করে, মোবাইল ভাঙচুর করে।এই ঘটনায় থানায় মামলা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রার্থী মোঃ ইউনুছ ও স ম ইকবাল বাহার চৌধুরী।এই ব্যাপারে মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল জানান, ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য যে, এর আগেও ঠিকাদার রুবেলের বিরুদ্ধে শ্রমিকদের মারধরের ঘটনায় সংবাদ প্রকাশ করায় উপজেলা প্রেসক্লাবের বর্তমান প্রচার ও দপ্তর সম্পাদক পদপ্রার্থী ইন্জিনিয়ার হাফিজুর রহমান কেও মারধর করে এ-ই ঠিকাদার রুবেল।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি