1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গোপালপুরে হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, দুই পুলিশ আহত - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

গোপালপুরে হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, দুই পুলিশ আহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
Spread the love

টাঙ্গাইলে গোপালপুরে পুলিশকে মারধর করে হ্যান্ডকাপসহ ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। আহতরা পুলিশ সদস্যরা হলেন, থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন ও পুলিশ সদস্য মাখন চন্দ্র সূত্রধর। শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ গিয়ে হ্যান্ডকাপসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। ওয়ারেন্টভুক্ত আসামি রিপন (৩৮) চিলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং মিজানুর রহমান (৪০) ভুটিয়া গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে।

শনিবার (২২ জানুয়ারি) গ্রেপ্তার দুইজনকে টাঙ্গাইলে কোর্টে প্রেরণ করেছে থানা পুলিশ।

জানা গেছে, আসামি রিপনের বিরুদ্ধে ছিনতাই ও অপহরণ মামলায় ওয়ারেন্ট ছিল। পরে গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন ও পুলিশ সদস্য মাখন আসামি ধরতে শুক্রবার রাতে ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া এলাকায় যান। এ সময় ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময়, মিজানুর রহমান তার বাহিনী নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশদের মারধর করে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেয় তারা। পরে পুলিশ আহত হওয়ার ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পুনরায় হ্যান্ডকাপসহ আসামি রিপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হামলায় নেতৃত্ব দেওয়া মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে হামলায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে এসআই সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা ও পুলিশ সদস্য মাখনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ব‌লেন, রিপনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় মিজানুর ও তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares