1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আশুলিয়ায় কিশোর গ্যাং নেতা ইমরান আটক - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন

আশুলিয়ায় কিশোর গ্যাং নেতা ইমরান আটক

রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
Spread the love
রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আশুলিয়া পোশাক শ্রকিদের মারধর করে গুরুতর জখমসহ মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে কিশোর গ্যাং নেতা ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ এই গ্যাং নেতাকে গ্রেফতার করা হয়। দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম।গ্রেফতার ইমরান (২৭) আশুলিয়া থানাধীন পশ্চিম  জামগড়া এলাকার মো.হাশেম এর ছেলে। সে অত্র এলাকায় কিশোর গ্যাং নেতা হিসেবে ব্যাপক পরিচিত ও আলোচিত।স্থানিয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত এক ইউপি মেম্বারের ছেলের ছত্রছায়ায় থেকে এলাকার উঠতি বয়সের ছেলেদের নিয়ে ইমরান কিশোর গ্যাং তৈরী করেছে।মাদক,ছিনতাই মারামারিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পরেছে।এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। অভিভাবকরাও উদ্বিগ্ন। পুলিশ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গত বুধবার  রাতে শিমুলতলা এলাকায় বেঙ্গল গ্রুপের ইউফরিয়া নামের পোশাক কারখানা ছুটির পর রাত নয়টার দিকে ভুক্তভোগীরা কারখানার গেটে বের হওয়ার সাথেসাথে কিশোর গ্যাং নেতা ইমরানের নেতৃত্বে পাপ্পু, খোকন, সাব্বির, কাওছার, ইব্রাহিম, উজ্জল, সাজ্জাদ, জাকিরুল, সাইদুলসহ অজ্ঞাত আরো ১০/১২ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা  চালায়। এ হামলায় গুরুতর আহত হন হারুন অর রশিদ (২১), আলামিন (২০),আরজু (১৮),মিরাজ (২০),নয়ন(২২)। আহত সকলে ইউফুরিয়ার শ্রমিক। এদের মধ্যে মিরাজের বাম হাতের হাড় ভেঙে গেছে। এসময় নগদ ২৮ হাজার পাঁচশত টাকাসহ দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাদের ডাকচিৎকারে অন্য সহকর্মীরা এসে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই দিন রাতে হারুন অর রশিদ বাদি হয়ে ইমরানসহ ১০ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন।এই অভিযোগটি আমলে নিয়ে তদন্গ শুরু করে পুলিশ। পড়ে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেন এবং অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে প্রধান আসামী গ্রেফতার করেন পুলিশ। এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, অভিযোগের প্রেড়্গেিত তদন্ত করে সত্যতা পাওয়া গেছে ফলে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নং-৩৮। অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছি। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares