1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
Spread the love

চার মাস না যেতেই আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে। তাইতো প্রকাশ পেয়েছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। যাতে বাংলাদেশ পড়েছে ভারত-পাকিস্তানের গ্রুপে।

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল ‘প্রাথমিক পর্বে’। তবে এবার আর এ পর্বে খেলতে হবে না টাইগারদের। দলটি সরাসরি খেলবে সুপার টুয়েলভে।

আইসিসির সদ্য প্রকাশিত সূচিতে জানা গেল আসছে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সুপার টুয়েলভের গ্রুপ-২ তে। সেখানে মাহমুদউল্লাহ রিয়াদের দল প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তানকে। এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে গ্রুপের চার দলের নাম। বাংলাদেশের গ্রুপের অন্য দলটি হলো দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের গ্রুপ-১ গড়া হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স আপ নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানকে নিয়ে।

এর আগে ‘প্রাথমিক পর্বের’ লড়াইয়ে খেলতে হবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। দল দুটো অবশ্য আছে দুটো আলাদা গ্রুপে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গী হয়েছে নামিবিয়া। ‘বি’ গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। এই চার দল গেল বছরের আসরে সুপার টুয়েলভ নিশ্চিত করার কারণে জায়গা করে নিয়েছে ‘প্রাথমিক পর্বে’। বিশ্বকাপের বাছাইপর্ব শেষে গ্রুপ দুটিতে আরও দুটো করে দল নির্ধারিত হবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল আসবে সুপার টুয়েলভে।

‘এ’ গ্রুপের রানার্স আপ ও ‘বি’ গ্রুপের সেরা দলকে নিজেদের গ্রুপ-২ এ প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ‘এ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে ম্যাচ দিয়েই আগামী ২৪ অক্টোবর নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা।

আগামী ১৬ অক্টোবর বাছাইপর্ব শুরু হবে। বাছাইয়ের দুই গ্রুপ থেকে ৪ দল সুপার টুয়েলভে জায়গা করে নেবে। ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই। একদিন পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ধ্রুপদী লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

গ্রুপ ওয়ানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানের পাশাপাশি প্রথম রাউন্ড এর গ্রুপ এ এর চ্যাম্পিয়ন এবং বি গ্রুপের রানার্স আপ টিম জায়গা করে নেবে। গ্রুপ টুতে ভারত-পাকিস্তান-বাংলাদেশ ও সাউথ আফ্রিকার পাশাপাশি বাছাইপর্বের দুটি দল জায়গা করে নেবে। সুপার টুয়েলভের দুই গ্রুপ থেকে দুটি করে চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ৯ নভেম্বর সিডনিতে প্রথম সেমি অনুষ্ঠিত হবে। একদিন পর এডিলেডে দ্বিতীয় সেমিফাইনাল। ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল অনুষ্ঠিত হবে।

২০২২ বিশ্বকাপে বাংলাদেশের খেলা-

২৪ অক্টোবর- ‘এ’ গ্রুপের রানার্স আপ (হোবার্ট) সকাল ১০টা

২৭ অক্টোবর- দক্ষিণ আফ্রিকা (সিডনি) সকাল ৯টা

৩০ অক্টোবর- ‘বি’ গ্রুপ-সেরা (ব্রিসবেন) সকাল ৯টা

২ নভেম্বর- ভারত (অ্যাডিলেইড) দুপুর ২টা

৬ নভেম্বর- পাকিস্তান (অ্যাডিলেইড) সকাল ১০টা

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares