ধামইরহাটে স্কুল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমনিঃ
আপডেট :
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
Spread the love
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমনিঃ নওগাঁর ধামইরহাটে স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা,একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ।