1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মৌলভীবাজারে জুমের ৪০০ পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জুমের ৪০০ পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা

মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
Spread the love
মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জির একটি পান জুমের প্রায় ৪০০ পানগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জুম মালিক দাবি করছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জুমের মালিক ফ্রেসমিন ওয়ার আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ দিকে ক্ষতিগ্রস্ত জুম মালিক ও জিডি সূত্রে জানা গেছে, বনাখলা খাসি পুঞ্জির (খাসিয়া পুঞ্জি) বাসিন্দা ফ্রেসমিন ওয়ার গত শুক্রবার বোনের বিয়ে উপলক্ষে জেলার কুলাউড়া উপজেলায় ছিলেন। এই সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পান জুমের পানগাছ কেটে ফেলে। প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকেলে তিনি পুঞ্জিতে আসেন। গত রোববার (১৬ জানুয়ারি) জুমে গিয়ে দেখতে পান তার একটি জুম থেকে প্রায় ৪০০ পানগাছ কাটা পড়েছে। পাশাপাশি জুম থেকে পানও চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তিনি শ্রমিকদের দিয়ে কাটা পানগাছগুলো টেনে এক জায়গায় স্তুপ করে রাখেন। পানগাছ কাটায় তার প্রায় ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত পান জুমের মালিক ফ্রেসমিন ওয়ার বলেন, ‘ধারণা করছি শুক্রবারের   দিকে পানগাছ কাটা হয়েছে।
৪০০ গাছ ধারালো কিছু দিয়ে কেটেছে। তাই ওইদিনেই গাছ মরা শুরু হয়। পুঞ্জির লোকজনের মাধ্যমে শনিবার খবর পাই। এরপর রোববার জুমে গিয়ে পানগাছ কাটার বিষয়টি দেখতে পাই। প্রায় ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়ে গেছে আমার। আমরা নিরীহ মানুষ। পান চাষ করেই জীবিকা চালাই। একটা পানগাছের লতা কাটলেই সব শেষ এই গাছগুলোর ১৩ থেকে ১৪ বছর হয়েছে। কেটে ফেলায় অনেক ক্ষতি হয়েছে। এরকম গাছ বড় হতে আরও অনেক বছর লাগবে। এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।’বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার সোমবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘কে বা কাহারা গত শুক্রবার জুমের পান গাছ কাটছে। এ ব্যাপারে জুমের মালিক থানায় একটি জিডি করেছেন। পুলিশের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares