1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মালাইকার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অর্জুন - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

মালাইকার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অর্জুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
Spread the love

অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরেছে মালাইকার। বুধবার বিকেল থেকে এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সেই জল্পনায় জল ঢাললেন স্বয়ং অর্জুন। বিচ্ছেদের জল্পনা যে সম্পূর্ণ ভিত্তিহীন, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সে কথা জানালেন বলিউড অভিনেতা।

ছবিতে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে আছেন অর্জুন। সামনে দাঁড়িয়ে মালাইকা। ছবির সঙ্গে লেখা, ‘আজেবাজে গুজবের কোনো জায়গা নেই। সাবধানে থাকুন। সুস্থ থাকুন। সবার জন্য প্রার্থনা করি। সবাইকে ভালোবাসা জানাই।’

এর আগে বি টাউনের একাংশ দাবি করেন, প্রায় ছয় দিন বাড়ি থেকে বের হতে দেখা যায়নি মালাইকাকে। নিজের প্রিয় পোষ্যকে নিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন না অভিনেত্রী। এমনকী অর্জুন কাপুরকেও মালাইকার বাড়িতে দেখা যায়নি। এ ছাড়া মালাইকার বাড়ির কাছে অর্জুনের বোন রিয়ার বাড়ি। সেখানে নৈশভোজের নিমন্ত্রণ ছিল। সেখানে একাই গিয়েছিলেন অর্জুন। পারিবারিক নৈশভোজে দেখা যায়নি মালাইকাকে। এমনকি নৈশভোজের পর মালাইকার বাড়িতেও যেতে দেখা যায়নি অর্জুনকে। তাই বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল।

বুধবার সকালে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছিল, মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। এতে দাবি করা হয়, বিচ্ছেদের পরে মানসিক ভাবে ভেঙে পড়েছেন মালাইকা। তাই নিভৃতবাসে চলে গিয়েছেন। আর এসব নজরে রেখেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে বলিপাড়া জুড়ে।

আপাতত অর্জুন নিজ দায়িত্বে সে গুজবে দাঁড়ি টেনেছেন। ছবি পোস্ট করে অভিনেতার বার্তা— দূরত্ব তৈরি হয়নি প্রেমিকার সঙ্গে। তার মানে বিয়ের সম্ভাবনা এনো রয়েছে!

মালাইকার থেকে প্রায় ১১ বছরের ছোট অর্জুন। তবে বয়স যে স্রেফ সংখ্যা ছাড়া কিছুই না, তা আরও একবার প্রমাণ করেন মালাইকা ও অর্জুন। সম্পর্ক চারটি বসন্ত পার করেছে। প্রথমে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলতেন না তারা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares