1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দক্ষিণ-পূর্ব লেমুয়া বিদ্যালয়ের বাউন্ডারি ও ডোবা ভরাটের দাবিতে মানববন্ধন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত

দক্ষিণ-পূর্ব লেমুয়া বিদ্যালয়ের বাউন্ডারি ও ডোবা ভরাটের দাবিতে মানববন্ধন

কমল তালুকদার,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
Spread the love
কমল তালুকদার,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ পাথরঘাটার দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ও ডোবাসহ মাঠ ভরাটের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ওই বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল রোববার বেলা সাড়ে ১০টায় ‘দক্ষিণ-পূর্ব লেমুয়া এলাকার জনগন’ এর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মো. বাদল আকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল আলম, পাথরঘাটা প্রেসক্লাবের সহসভাপতি আমিন সোহেল, রায়হানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন জমাদ্দার ও স্থানীয় সমাজসেবক মোহাম্মদ বশির প্রমূখ।মানববন্ধনে বক্তারা বলেন,দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বড় ডোবা থাকায় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের আসা-যাওয়ার পথে ও মাঠে খেলাধুলা করার সময় ঝুঁকির মধ্যে থাকতে হয়। আর বৃষ্টির মৌসুমে ওই ডোবার কারণে পুরো মাঠটি জলাবদ্ধতা থাকে। এ ছাড়াও বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি ওয়াল না থাকায় পুরো বিদ্যালয়টি অরক্ষিত হয়ে পড়ে। এতে ছুটির পর যেমন বখাটেরা বিদ্যালয় বারান্দায় আড্ডা দেয় তেমনি গরু ছাগল বিদ্যালয় ঢুকে পরিবেশ নোংরা করে দেয়। তাই দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত সীমানার চারদিকে বাউন্ডারি দেয়াল ও বিদ্যালয়ের সামনে ডোবা ভরাটের দাবি করা হয়েছে মানববন্ধনে। মানববন্ধনে রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল আলম বলেন, দক্ষিণ-পূর্ব লেমুয়া ওসমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ও ডোবা ভরাটের দাবি দুইটি জনগুরুত্বপূর্ণ। তাই এ ব্যাপারে শিক্ষা বিভাগ দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশা করছি। এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম বলেন, বিদ্যালয়ের বাড্ডারি ওয়ালের বিষয়টি দ্রুত অগ্রধিকার ভিত্তিতে প্রস্তাব পাঠিয়ে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মাঠসহ ভরাটের বিষয়টি উপজেলা সমন্বয় মিটিং এ আমরা তুলে ধরবো।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares