1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আশুলিয়ায় প্রকাশ্যে সিল দেয়ায় কেন্দ্র বন্ধের দাবি প্রার্থী ও ভোটারদের - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

আশুলিয়ায় প্রকাশ্যে সিল দেয়ায় কেন্দ্র বন্ধের দাবি প্রার্থী ও ভোটারদের

রেদোয়ান হাসান সাভার ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
Spread the love
রেদোয়ান হাসান সাভার ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সাভারে আশুলিয়ায় ইউপি নির্বাচনে পুলিশের এক এসআই’র নেতৃত্বে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগ তুলে কেন্দ্র বন্ধের দাবি জানিয়েছেন প্রার্থী ও ভোটাররা। এছাড়া সাধারণ সদস্য পদেও সিল মারার অভিযোগ উঠেছে। এতে চেয়ারম্যান ও সদস্য প্রার্থী কেন্দ্রটির ভোট বন্ধের দাবি জানান।বুধবার (৫ জানুয়ারি) সকালের দিকে উপজেলার আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রটিতে ব্যাপক হট্টগোলের ঘটনা ঘটে।হেলাল উদ্দিন নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক অভিযোগ বলেন ভেতরে পুলিশের এসআই’র নেতৃত্বে  নৌকায় ভোট দিয়েছে নৌকার লোকজন। আমরা প্রশাসনকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি। আমরা এখানে ভোট বন্ধের দাবি জানাচ্ছি।’একই অভিযোগ স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন মাদবর বলেন, আমি জানতে পেরেছি আশুলিয়া কেন্দ্রে নৌকা প্রতীকে জোরপূর্বক সিল মারা হচ্ছে। আমি প্রশাসনকে বারবার জানিয়েও কোন সহায়তা পাইনি।’এদিকে একই কেন্দ্রে ইউপি সদস্য পদে ফুটবল মার্কায় মো: হেলাল বেপারীর পক্ষে জোরপূর্বক সিল মারার অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী আপেল মার্কার প্রার্থী মশিউর রহমান। তিনি বলেন, আপেল মার্কায় তারা জোরপূর্বক সিল মারছে। এতে বাঁধা দিলে আমার এক কর্মীকে মারধরও করা হয়। এমন হলে ভোট কোনভাবেই সুষ্ঠু হবে না।আমি পুনরায় ভোটের দাবি জানিয়ে এখানে ভোটগ্রহণ বন্ধের দাবি জানাচ্ছি। এ বিষয়ে কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, কে কি বললো দেখার বিষয় না। আমার দায়িত্ব আমি পালন করছি। নৌকা প্রতীকে সিল মারার বিষয়ে তিনি বলেন, ‘এটা অসম্ভব’।এ ঘটনার পর কেন্দ্রটি পরিদর্শনে আসেন ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন। তিনি বলেন,’আমরা পরিস্থিতি দেখছি। ভোট সুষ্ঠু করাটাই এখন প্রধান কাজ। সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares