1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সিংড়ায় সীলমারা ব্যালট পেপার উদ্ধার - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

সিংড়ায় সীলমারা ব্যালট পেপার উদ্ধার

শহিদুল ইসলাম সুইট সিংড়া নাটোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
Spread the love
শহিদুল ইসলাম সুইট সিংড়া নাটোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নাটোরের সিংড়ায় ভোট গ্রহণের ১০ দিন পরে সীলমারা ব্যালট পেপার উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৪রা জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মরা নদীতে বস্তাবন্দী সীলমারা ব্যালট পেপার উদ্ধার করে স্থানীয়রা। এর কিছুক্ষণ পরে বিলদহর বাজারের স’মিলের পাশে আরও এক বস্তা সীলমারা ব্যালট পেপার দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় আনে।উদ্ধারকৃত ব্যালট পেপারে দেখা যায়, অধিকাংশ মোটরসাইকেল প্রতিকে এবং কিছু সংখ্যক নৌকা প্রতিকে সীলমারা রয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বস্তাবন্দী সীলমারা ব্যালট পেপার দেখতে পেয়ে থানায় জানানো হয়। পরে পুলিশ উদ্ধার করে থানায় আনে। স্থানীয়রা আরও জানায়, নির্বাচনের দিনের ব্যালট পেপার আর উদ্ধার হওয়া ব্যালট পেপারের মিল নাই।চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত ও নৌকার প্রার্থী রশিদুল ইসলাম মৃধা জানান, ব্যালট পেপার উদ্ধারের ঘটনা সত্য বলে শুনেছি।চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত ও মোটরসাইকেল প্রতিকের প্রার্থী রবিউল করিম বলেন, নির্বাচনের দিনে কারচুপি করা হয়েছিল। আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছিল। আমাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। নিজেকে নির্বাচিত চেয়ারম্যান দাবি করে তিনি বলেন, এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেবো।চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-র্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ব্যালট পেপার উদ্ধারের ঘটনা শুনেছি, স্ব-শরীরে ঘটনাস্থলে যাইনি।উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, ব্যালট পেপার উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, সীলমারা ব্যালট পেপার ঘটনাস্থল থেকে উদ্ধার করে রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ব্যালট পেপার থানায় নেয়া হয়েছে। নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা’র সাথে আলোচনা সাপেক্ষে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের নির্বাচনে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঘোড়া প্রতিকে ৭৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল করিম মোটরসাইকেল প্রতিক নিয়ে ৪৪৭২ ভোট পেয়ে দ্বিতীয় ও রশিদুল ইসলাম মৃধা নৌকা প্রতিকে ৩৮২৯ ভোট পেয়ে তৃতীয় হয়।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares