1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' ঢাকা জেলা কমিটি গঠন - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ঢাকা জেলা কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
Spread the love

নাছির আহম্মেদ লিটনকে সভাপতি, মোঃ আব্বাস উদ্দিন ধ্রুবকে সাধারণ সম্পাদক এবং আল মাহমুদ খান তূর্যকে সাংগঠনিক সম্পাদক করে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ (আমুস) এর ২৫ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা জেলার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলা নিয়ে এ কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দুই মাসের মধ্যে জেলার আওতাভুক্ত উপজেলা কমিটি গঠন করবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে নবগঠিত ঢাকা জেলা কমিটির সম্মতিতে সাভার উপজেলার পূর্বের কমিটি বাতিল ঘোষণা করে নতুন কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু করেছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন মৃদুল আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন করেন।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কমিটি অনুমোদনকালে প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, ইঞ্জিনিয়ার এনামুল হক মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আহমাদ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী উপস্থিত ছিলেন।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ঢাকা জেলা কমিটিতে সহ-সভাপতি কবির দেওয়ান, এহসানুল হক চন্দন, শাকিল উদ্দীন খান কানন, মাহবুব ফারুক খান রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানভীর উল্লাহ, দপ্তর সম্পাদক জাকির হোসেন চৌধুরী রণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সালেকুজ্জামান সুমন, অর্থ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বাবু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তৌহিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রবিন, ত্রাণ ও সমাজকল‍্যাণ বিষয়ক সম্পাদক মো. মুসা, স্বাস্থ্য ও পরিবার কল‍্যাণ বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুদ রানা (২), নারী ও শিশু কল‍্যাণ বিষয়ক সম্পাদক তাসফিয়া খান ত্রয়ী, আইন বিষয়ক সম্পাদক রিশিত খান অংকুর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মহসিন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রিপন আহমেদ। এছাড়া রাশেদুল ইসলাম শাফিন, মেহের নিগার, ইঞ্জিনিয়ার খাদেমুদ্দীন, ডা. আসহাব উদ্দীনকে সম্মানিত কার্যনির্বাহী সদস্য করা হয়।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এই কমিটি কাজ করবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares