1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মহাদেবপুরে ভোট পুণগণনার দাবিতে মানববন্ধন - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

মহাদেবপুরে ভোট পুণগণনার দাবিতে মানববন্ধন

সোহেল রানা,নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
Spread the love

সোহেল রানা, নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর মহাদেবপুরে ভোট পুণগণনার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের জিওলি মালাহার ফুটবল মাঠে আয়োজিত মানববন্ধনে এক হাজারের বেশি নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে পরাজিত মেম্বারপ্রার্থী গিয়াস উদ্দীন, সংরক্ষিত মহিলা আসনের মেম্বারপ্রার্থী বালিমা আক্তার ও ফিরোজা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।তারা অভিযোগ করেন যে, ভোটগ্রহণ শেষে ওই কেন্দ্রে ভোট গণনা করে নৌকার প্রার্থী মাত্র ১৭১ ভোট পেলেও সেখানে ঘোষণা করা হয় ১১৭১ ভোট। কিন্তু মেম্বার প্রার্থীদের ভোট সেখানে গণনা না করে ব্যালট বাক্স উপজেলা সদরে নিয়ে যাওয়া হয়। সেখানে গভীর রাতে মনগড়া ফলাফল ঘোষণা করা হয়। এতে ২নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী আনারুল ইসলামকে মোরগ প্রতীকে ৯০১ ভোট পেয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, আর প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮০২ ভোট। গিয়াস উদ্দিন অভিযোগ করেন যে, ভোট গণনা না করেই এই ফলাফল ঘোষণা করা হয়েছে। গণনা করা হলে তিনিই বিজয়ী হবেন। একই অভিযোগ করেছেন অন্য দুই মহিলা মেম্বারপ্রার্থী। এব্যাপারে ভোটের পরদিন রিটার্নিং কর্মকর্মা ও নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু তারা কোন ব্যবস্থা না নেয়ায় এই মানববন্ধনের আয়োজন করেন।জানতে চাইলে ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার টুটুল জানান, ফলাফল ঘোষণার সময় ওই কেন্দ্রে গন্ডগোলের খবর পেয়ে তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে সেখানে যান। এজেন্টদের দাবির প্রেক্ষিতে পূণরায় ভোট গণনা করা হয়। গণনায় ওই কেন্দ্রে আনারসের প্রার্থী বিজয়ী হন। কিন্তু মেম্বার প্রার্থীদের ভোট সেখানে কেন গণনা করা হয়নি তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি। উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম জানান, বিধি অনুযায়ী একমাত্র নির্বাচনী ট্রাইব্যুনাল ভোট পূণগণনা করতে পারে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares