চিরিরবন্দরে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার সকল প্রার্থী ও প্রশাসনের
মুহাম্মাদ লিটন ইসলাম চিরিরবন্দর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
Spread the love
মুহাম্মাদ লিটন ইসলাম চিরিরবন্দর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ চিরিরবন্দর উপজেলার ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এই অঙ্গীকার করা হয়।ইউএনও আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মতিয়ার রহমান নিউটন সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী,পুলিশ সুপার আনোয়ার হোসেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম সাহাতাব উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক সহ ১২ ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থীরা।