1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোনারগাঁয়ে ছোট ভাইয়ের শাশুড়িকে গুলিবিদ্ধ করে আহত - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

সোনারগাঁয়ে ছোট ভাইয়ের শাশুড়িকে গুলিবিদ্ধ করে আহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
Spread the love
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পশ্চিম সনমান্দী গ্রামে দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের শাশুড়ি শারবানু বেগমকে (৪৭) গুলিবিদ্ধ করে আহত করেছে বড় ভাই আনিস মিয়া। বুধবার (২২ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ অবস্থায় আহত শারবানু বেগম উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী।বৃহস্পতিবার আহত শারবানু বেগমের স্বামী ইব্রাহিম মিয়া জানান, উপজেলার পশ্চিম সনমান্দী গ্রামের মজিদ মিয়ার ছেলে নাইমের সঙ্গে তাদের প্রতিবেশী ইব্রাহিম মিয়ার মেয়ে রুমি আক্তারের ১২ বছর আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাইমের বড় ভাই আনিস মিয়া এ বিয়ে মেনে নেননি। তাই তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ধ চলে আসছিলো এবং এ ঘটনাকে নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। একই ঘটনায় গত বুধবার তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। বাগবিতন্ডার এক পর্যায়ে নাইম তার শ্বশুর বাড়িতে আশ্রয় নেন। পরে নাইমেন বড় ভাই আনিস, তার ভাই বুলবুল ও ভাতিজা বাদশা মিয়া মিলে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে নাইমের শ্বশুর বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় আনিস মিয়া পিস্তল দিয়ে নাইমকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে নাইমের শাশুড়ি শারবানুর বাম পায়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় আহত শারবানুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার শেষে গতকাল বৃহস্পতিবার সকালে বাড়িতে নিয়ে আসে।এ দিকে ঘটনার পরই আনিস ও তার লোকজন বাড়িঘর তালা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি গুলি উদ্ধার করেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলি উদ্ধার করেছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। থানায় মামলার প্রস্ততি নিয়েছে চলছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares