কমল তালুকদার,পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
Spread the love
কমল তালুকদার,পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বরগুনার পাথরঘাটা ৫শ পিস ইয়াবাসহ লিটন নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।শুক্রবার রাতে উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরনপুর গ্রামার নিজ বাড়ীথেকে তাকে আটক করা হয়। আটক লিটন একই এলাকার হেমায়েত উদ্দিনের ছেলে।বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান বলেন, লিটন দীর্ঘদিন যাবৎ মাদকের সঙ্গে জড়িত। তার নামে দুইটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম গিয়ে লিটনের নিজ বাড়ি থেকে ৫শ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে তাকে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।