1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নেতাদেরও প্রশ্ন আছে ১৪ দলের অস্তিত্ব নিয়ে : মেনন - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দিঘলিয়ায় চায়ের দোকানে গুলি, চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা

নেতাদেরও প্রশ্ন আছে ১৪ দলের অস্তিত্ব নিয়ে : মেনন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
Spread the love

নেতাদেরও প্রশ্ন আছে ১৪ দলের অস্তিত্ব নিয়ে : মেনন

নিজস্ব প্রতিবেদক :
পত্রিকায় বিবৃতি ও দিবস পালন ছাড়া ১৪ দলের অস্তিত্ব রয়েছে কিনা এই প্রশ্ন শুধু জনগণেরই নয়, ১৪ দলের নেতাকর্মীদেরও রয়েছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের শরিদ দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে রাসেল আহমেদ খান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, আমাদের দুর্ভাগ্য ১৪ দলের আন্দোলনের শহীদ রাসেল এখন দলীয় শহীদে পরিণত হয়েছেন। ১৪ দলের আন্দোলনের ফসল রাজনৈতিক ক্ষমতা এখন দলীয় ক্ষমতায় পরিণত হয়েছে। পত্রিকায় বিবৃতি ও দিবস পালন ছাড়া ১৪ দলের অস্তিত্ব রয়েছে কিনা এই প্রশ্ন শুধু জনগণেরই নয়, ১৪ দলের নেতাকর্মীদেরও।

তিনি আরো বলেন, বলা হয় মন্ত্রিত্ব না পাওয়ায় ১৪ দলের শরিকদের সাথে আওয়ামী লীগের দূরত্ব বেড়েছে। কিন্তু ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি মন্ত্রিত্ব পেয়েও গ্রহণ করেনি, সে কথা তারা ভুলে যায়। ১৪ দল কেবল ক্ষমতার রাজনীতির জন্য গঠন করা হয়নি। ১৪ দল গঠন করা হয়েছিল দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং নির্যাতনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে রাজনীতি এবং রাষ্ট্র গঠনের জন্য।

রাশেদ খান মেনন বলেন, রাসেলসহ ১৪ দলের আন্দোলনের শহীদ নেতাকর্মীদের ভুলে যাওয়া এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ক্ষমতার রাজনীতি এতই প্রবল যে, নব্বইয়ের গণ-অভ্যুত্থানের আন্দোলনের শহীদদেরও আমাদের ভুলে যেতে সময় লাগেনি। এই অমানিশার কালে নতুন প্রজন্ম যেন আমাদের পথ দেখায়। আমরা অবশ্যই সেই পথ অনুসরণ করব।

২০০৬ সালে ২৮ অক্টোবর স্বৈরাচার বিরোধী গণতন্ত্রের সংগ্রামে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাসেল আহমেদ খান। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটিকে শহীদ রাসেল দিবস হিসেবে পালন করেন ওয়ার্কার্স পার্টি।

এদিন সকালে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ওয়ার্কার্স পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। স্মরণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরের সভাপতি কমরেড আবুল হোসাইন। সভা পরিচালনা করেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির নেতা জাহাঙ্গীর আলম ফজলু, কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলি খান কলিন্স, ছাত্রমৈত্রীর সভাপতি রুবেল আহমেদ খান প্রমুখ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares