1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সারিয়াকান্দিতে শিশুকে অপহরণের পর হত্যা - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

সারিয়াকান্দিতে শিশুকে অপহরণের পর হত্যা

পলাশ,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
Spread the love

পলাশ,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বগুড়ার সারিয়াকান্দিতে কাজলা ইউনিয়নের বেড়াপাঁচবাড়িয়া চর গ্রামের এক শিশুকে অপহরণের তিন ঘন্টা পর শ্বাস রোধ করে  হত্যা করা হয়েছে। এ নিয়ে মামলা দায়ের পর পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত ৫ ডিসেম্বর রাত ৮টার দিকে ওই চর গ্রামের একটি মসজিদে এশার নামজ শেষে বাড়ী ফিরছিলেন শিশু রাজ মামুন (৯)। এমন সময় ওঁৎ পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তাকে  অপরহণ করে। এরপর সন্ত্রাসী দলের এক সদস্য ঢাকা সাভারে আশ্রয় নেয়। সেখানে বসে শিশু স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনে টাকা দাবী করে। সু-কৌশলে সাভারের বিকাশ এজেন্টের দোকানে সন্ত্রাসী দলের সদস্য ফরিদুল ইসলাম (৩২) টাকা তুলতে এলে পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর তার দেয়া জবানবন্দী মোতাবেক ঘটনার স্থান এলাকার ধানের জমির মধ্য হতে গত ৭ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে শিশু রাজ মামুনের মরদেহ উদ্ধার করা হয় এবং অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত আরো ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, একই চরের সবুজ (২৫), কাশেম (২৫), মিস্টার আলী (৩০) ও হাসেম আলী (৩২)। শিশু রাজ মামুন বেড়াপাঁচবাড়িয়া গ্রামের সুলতান শেখের প্রথম ছেলে। সে স্থানীয় জামথল কেজি স্কুলের ২য় শ্রেণির ছাত্র। পুলিশের উপপরিদর্শক (এস আই) মাহাবুব হাসান গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে ৬ জনের নাম উল্লেখ করে ও কয়েকজন অজ্ঞাতনামা নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও পলাতক ১ জনকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares