1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নিজ কক্ষে পড়েছিলো প্রবাসীর স্ত্রীর মরদেহ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

নিজ কক্ষে পড়েছিলো প্রবাসীর স্ত্রীর মরদেহ

রেদোয়ান হাসান সাভার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
Spread the love
রেদোয়ান হাসান সাভার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঢাকার সাভারে ভাড়া বাসার নিজ কক্ষ থেকে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, মারুফাকে হত্যা করে পালিয়ে গেছে তারই চাচাতো দেবর।বুধবার রাত ১০ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর মাধব চন্দ্রের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মারুফা বেগম পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার জাটিবুনিয়া গ্রামের মো. মোস্তফার মেয়ে। তার স্বামী কুয়েত প্রবাসী আল আমিন। একমাত্র শিশু সন্তানকে নিয়ে আশুলিয়ার নরসিংহপুর মাধব চন্দ্রের বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় নিহত ওই নারীকাজ করতেন বলে জানা গেছে। নিহতের মামী আসমা বেগম বলেন, আমি একটা গার্মেন্টসে চাকরি করি। সম্পর্কে আমি মারুফার মামী। মারুফার স্বামী বিদেশ থাকে। তার চার বছরের ছেলেকে নিয়ে সে এই বাসায় ভাড়া থাকে। আর এগারো বছরের মেয়ে থাকে গ্রামে দাদার বাড়িতে। আজ সন্ধ্যায় মারুফা মারা গেছে জানতে পেরে অফিস থেকে ছুটে আসি। তখন মারুফার ছেলের কাছে শুনছি ঘটনা। মারুফার চাচাতো দেবর হাসিব না কি প্রতিদিন দুপুরে খাবার খেতে আসতো। আজ দুপুরেও সে মারুফার বাসায় এসেছিলো। তখন মারুফার সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে মারফাকে গলা টিপে হত্যা করে বাইরে থেকে দরজার সিটকিনি আটকে পালিয়ে যায় সে। পরে মারুফার ছেলে কান্নাকাটি করলে প্রতিবেশীরা এসে দরজা খুলে মারুফাকে নিথর অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব সিকদার বলেন, রাতে স্থানীয়দের খবরে এক নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের কক্ষের দরজাও খোলা অবস্থায় ছিলো। প্রাথমিক ভাবে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ রাতেই ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares