সিরাজগঞ্জে অধ্যক্ষের বাস ভবনের গেট সংলগ্নে ২-টি ককটেল বোমা উদ্ধার
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
Spread the love
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ টি,এম সোহেল এর সরকারী বাস ভবনের প্রধান গেটে ২টি ককটেল উদ্ধার করা হয়েছে।গত (৬ ডিসেম্বর) রবিবার সরেজমিন গিয়ে সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ টি,এম সোহেল এর সরকারী বাস ভবনের প্রধান গেটে ২টি ককটেল দেখা গেছে।বাসভবনের প্রহরিসহ অন্যান্যরা জানান, গত ৫ ডিসেম্বর রাতের কোন এক সময়ে এই ককটেল ২ দুটি রেখে গেছে বলে ধারনা করছেন তারা।স্থানীয়রা জানান, কোন আতংক ছড়াতে বা নাশকতার উদ্যেশে এই ককটেল ২টি রাতের অন্ধকারে রেখে গেছে, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।সিরাজগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ককটেল বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছি এবং বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বিষয়টি পরীক্ষা করে দেখবেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।