1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা নড়াইল নড়াগাতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কোটালীপাড়ায় শুরু হয়েছে ৩ দিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা

শ্রীপুরে ফার্মেসী ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি রাকিব হাসান আকন্দ দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
গাজীপুর প্রতিনিধি রাকিব হাসান আকন্দ দৈনিক শিরোমণিঃ গাজীপুরের শ্রীপুরে ফার্মেসী ব্যবসায়ী হাবিবুর বাশার (৩৪) ঝুলন্ত লাশ উদদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের খায়রুল প্রধানের ছেলে। রবিবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় স্থানীয় কে এন উচ্চ বিদ্যালয়ের পাশে পন্ডিতের ভিটার নিচু জমিতে বয়রা গাছ থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। কাওরাইদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, হাবিবুর বাশার প্রায় ৩/৪ বছর যাবত কাওরাইদ বাজারে ফার্মেসীর ব্যবসা করে আসছেন। শনিবার (৪ ডিসেম্বর) রাত ১০ টায় হাবিবুর বাড়িতে না ফিরলে তার বাবা বাজারে এসে দোকানের সাটার খোলা পান। এসময় তারা বাবা হাবিবুরকে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি। পরে মধ্য রাত ১২ টা পর্যন্ত দোকানে অপেক্ষা করে তার বাবা দোকান বন্ধ করে বাড়ীতে চলে আসে। রবিবার (৫ ডিসেম্বর) সকালে স্থানীয় এক পাগল গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাজারের লোকদের জানায়। ঝুলন্ত লাশের সংবাদ পেয়ে হাবিবুরের বাবা এসে ছেলের লাশ শনাক্ত করে।ইউপি সদস্য নুরুল ইসলাম আরো জানান, তার ঘরে স্ত্রী, ৫ বছরের ছেলে আদিব এবং ৩ বছরের মেয়ে তাসফিয়া রয়েছে। গত কয়েকদিন যাবত স্ত্রী তার বাবার বাড়ীতে অবস্থান করছে। পারিবারিক ছোটখাটে বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ছিল। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) কামরুল হাসান জানান, লাশের গায়ে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি