1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গরম তেলে স্বামীকে ঝলসে দেয়া স্ত্রী আটক - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

গরম তেলে স্বামীকে ঝলসে দেয়া স্ত্রী আটক

রেদোয়ান হাসান সাভার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ 
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
Spread the love
রেদোয়ান হাসান সাভার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঢাকার সাভারে দাম্পত্য কলহের জেরে স্বামীকে গরম তেলে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ফরিদা বেগমকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীকে স্বামীকে উদ্ধার করে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।রোববার (২৮ নভেম্বর) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকা থেকে পুলিশ অভিযুক্তকে আটক করে।গত শুক্রবার (১৯ নভেম্বর) হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার মুক্তার আলীর ভাড়া বাড়িতে স্বামীকে গরম তেলে ঝলসে দেন স্ত্রী ফরিদা বেগম।ভুক্তভোগী স্বামী আমিনুর ইসলাম (৩০) ঠাকুরগাঁও জেলার বালিয়া ডাঙ্গা থানার বারসা গ্রামের হাকিম উদ্দিনের ছেলে এবং অভিযুক্ত স্ত্রী ফরিদা বেগম রাজবাড়ী জেলার পাংশা থান্র হরিনাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তারা উভয়ই স্থানীয় আলাদা দুটি পোশাক কারখানার শ্রমিক।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হেমায়েতপুর ট্যানির পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার বলেন, ঘটনা গত ১৯ নভেম্বর। দাম্পত্য কলহের জের ধরে ওই দিন দুপুরে স্ত্রী ফরিদা তার স্বামীর শরীর ও মুখ গরম তেলে ঝলসে দেন। গুরুতর অবস্থায় স্বামীকে ভাড়া বাসায় রেখে গত ৯ দিন ধরেই গার্মেন্টেসে কাজে যেতেন ফরিদা। অসুস্থ স্বামীকে দেখার মতো কেউ ছিলো না। পরে আজ ভুক্তভোগী আমিনুরের বোন সংবাদ পেয়ে গ্রামের বাড়ি থেকে হেমায়েতপুর ভাইয়ের কাছে আসেন। পরবর্তীতে বিষয়টি শিল্প পুলিশ ও আমাদেরকে জানানো হয়। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে দগ্ধ আমিনুরকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করি।তিনি আরও বলেন, এঘটনায় দুপুরেই অভিযুক্ত স্ত্রী ফরিদাকে আটক করে পুলিম হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর মা গ্রামের বাড়ি থেকে এসে লিখিত অভিযোগ করার কথা রয়েছে। এরপরই মামলা নথিভুক্ত করা হবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares