1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকেপড়া ৪শতাধিক পর্যটক - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকেপড়া ৪শতাধিক পর্যটক

মোঃ রমজান, কক্সবাজার :
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
Spread the love

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকেপড়া চার শতাধিক পর্যটক চার দিন পর ট্রলার ও জাহাজে করে ফিরেছেন। রোববার সকালে পাঁচটি সার্ভিস বোটে দেড়শ পর্যটক কক্সবাজারের টেকনাফ ও শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছান। এরপর বিকেল সাড়ে ৩ টার দিকে আরো আড়াইশ পর্যটক পর্যটকবাহী কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তবে এই জাহাজটি রাত ১০ টার দিকে পৌঁছার কথা রয়েছে।

এর আগে গত বুধবার কক্সবাজারের পর্যটকবাহী জাহাজ ও টেকনাফে নৌযানে ভ্রমণে এসে ৪’শ পর্যটক দ্বীপে আটকে পড়েছিল। অন্যদিকে টেকনাফে আটকে পড়া দেড়শ মানুষ দ্বীপে ফিরে গেছেন।

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আহমেদ বলেন, ‘রোববার সকালে পাচঁটি ট্রলারে করে আটকেপড়া দেড়শ পর্যটক টেকনাফে ফিরেছেন। বাকিরা বিকেলে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজারের উদ্দেশ্যে দ্বীপ ত্যাগ করছেন। এছাড়া টেকনাফে আটকেপড়া দ্বীপের বাসিন্দারাও ফিরেছেন।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আবহাওয়া-সংক্রান্ত সতর্কতা সংকেত না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল করতে দেওয়া হয়েছে। এতে দ্বীপে ভ্রমণে এসে আটকাপড়া দেড়শ পর্যটক ট্রলারে করে ফিরে আসেন। দ্বীপে আটকে থাকা বাকি পর্যটকরা কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।

ফিরে আসা পর্যটক সিলেটের বাসিন্দা নুর আজিম বলেন,এখনো সাগর কিছুটা উত্তাল রয়েছে। ফলে সার্ভিস বোটে আসতে আমাদের মাঝে ভয়ভীতি কাজ করছিল। এটা সত্যিই ট্রলারে সাগর পাড়ি দেওয়া অনেকটা ঝুঁকি ছিল। তবে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া নিরাপদে পৌঁছেছি।

পর্যটকবাহী কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের কক্সবাজারের ব্যবস্থাপক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘বৈরি আবহাওয়া কেটে যাওয়ায় রোববার সকালে যাত্রী বহন করে জাহাজ সেন্টমার্টিন গেছেন। দ্বীপে আটকেপড়া পর্যটকদের নিয়ে জাহাজ এখন কক্সবাজারের পথে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপপরিদর্শক) মো. তারেক মাহামুদ বলেন,সকালে ট্রলারে করে দেড়শ পর্যটক টেকনাফে ফিরে গেছেন। একই দিন বিকেলে বাকিরা কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজারে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই জাহাজটি রাত ১০ টার দিকে পৌঁছার কথা রয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares