1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রেস্তোরাঁয় খাবারের পর বিলের সাথে মৌরি দেয় যে কারণে - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

রেস্তোরাঁয় খাবারের পর বিলের সাথে মৌরি দেয় যে কারণে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
Spread the love

রেস্তোরাঁয় খাবারের পর বিলের সাথে মৌরি দেয় যে কারণে

লাইফস্টাইল ডেস্ক :
আমাদের দেশে রেস্তোরাঁতে খাবার শেষে বিলের সঙ্গে মৌরি দেয়া হয়। এটি দেয়ার একটি কারণ রয়েছে। জেনে নিন যে কারণে রেস্তোরাঁয় খাবারের পরে বিলের সাথে মৌরি দেয়া হয়।

বাড়িতে কোনো অতিথি এলে খাওয়ার শেষে তার হাতে মৌরি তুলে দেয়ার রীতি রয়েছে। পছন্দের রেস্তোরাঁয় খেতে গেলে, খাওয়ার শেষে যখন বিল আসে তখন তার সঙ্গে সুন্দর একটি প্লেটে মৌরি। মৌরি খাওয়ার পর মন কিন্তু বেশ ফুরফুরে হয়ে যায়।

আর্য়ুবেদীয় শাস্ত্রে মৌরির বেশ কিছু উপকারিতা বর্ণনা করা রয়েছে। বেশ কিছু ওষুধ তৈরি করতেও ব্যবহার করা হয় মৌরি। এছাড়াও মৌরি চিবিয়ে খাওয়ারও বেশ কিছু সুফল রয়েছে। মৌরি মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে। খুব সহজেই মুখের যে কোনো গন্ধ দূর করে দেয়। এছাড়াও অন্য কোনো রকম খাবার থেকে সংক্রমণের আশঙ্কাও কমায়।

খাবার দ্রুত হজম করতে সাহায্য করে মৌরি। এছাড়াও দূর হয় কোষ্ঠকাঠিন্য। মৌরির মধ্যে থাকে খাদ্য হজমকারী বেশ কিছু ফাইবার। মৌরি চিবোলে যে লালা নির্গত হয় তা যে কোনো খাবারকে হজম করতে সাহায্য করে।

অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে। আর রেস্তোরাঁতে গেলে ঝাল-মশলা দেয়া খাবারই বেশি। তাতে যেমন হজমের সমস্যা বাড়ে তেমনই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসে। এসব সমস্যা এড়াতেই শেষ পাতে মৌরি দেয়ার প্রচলন ছিল। শুধু রেস্তোরাঁ নয়, আগেকার দিনে যে কোনো বিয়ে বাড়িতেই মৌরি দেয়া হত।

পেট পরিষ্কার রাখতে সাহায্য করে মৌরি। ইসবগুলের মধ্যে অন্যতম উপাদান হিসেবে থাকে মৌরি। এমনকী ওষুধের মধ্যেও এর ব্যবহার রয়েছে। যে কারণে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই রেস্তোরাঁতে খাবার শেষে মৌরি পরিবেশন করা হয়।

এছাড়াও মৌরির আরও যা যা উপকারিতা রয়েছে। মৌরিতে থাকা এক প্রকার আঁশ কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। মৌরি কৃমিনাশক হিসেবেও কাজ করে।

নিয়মিত মৌরি খেলে হার্টঅ্যাটাকের ঝুঁকি কমে। এছাড়াও স্ট্রেস কমাতে সাহায্য করে। খাওয়ার পর নিয়ম করে মৌরি খেলে হজমশক্তি বাড়ে। এছাড়াও দৃষ্টিশক্তি ভালো হয়। ওজন কমাতে ও বাতের ব্যথা কমাতে ওষুধ হল মৌরি।

রাতে ঘুমোতে যাওয়ার আগে হাফ চামচ মৌরির গুঁড়ো এক গ্লাস পানিতে মিশিয়ে খেলে অনেক উপকারে আসে। যাদের অ্যাজমা রয়েছে তারা যদি প্রতিদিন মধু আর মৌরি চিবিয়ে খান তাহলে উপকার পাবেন।

যারা ধূমপান ছাড়তে চাইছেন তারা তাহলে সামান্য ঘি দিয়ে মৌরি ভেজে কৌটাতে ভরে রাখুন। সিগারেট খেতে ইচ্ছে করলেই এক চামচ করে মৌরি ভাজা খান। তাতে নেশা কমবেই।

এক চামচ মৌরি ভাজা, এক চামচ চিনি সারা রাত এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খেয়ে নিন। আমাশয়, গ্যাস এসবের থেকে মুক্তি পাবেন। আর শরীরও ঝরঝরে থাকবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares