1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নওগাঁয় কয়েক দফায় অজ্ঞাত ব্যক্তির-পা,ধড়,মাথা-খুলি উদ্ধার - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

নওগাঁয় কয়েক দফায় অজ্ঞাত ব্যক্তির-পা,ধড়,মাথা-খুলি উদ্ধার

রহমতউল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
Spread the love
রহমতউল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর বদলগাছি উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর মাথার খুলি উদ্ধার করেছে  থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোবরচাঁপাহাটের সেতুর পাশে একটি কলাবাগান থেকে মাথার খুলি-টি উদ্ধার করা হয়।গত শনিবার বদলগাছির জগৎনগর গ্রামের ধানখেত থেকে বস্তাবন্দী অবস্থায় একটি পা উদ্ধার করা হয়েছিল। পরে গত মঙ্গলবার জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের তুলসীগঙ্গা নদীর শ্মশানঘাটি এলাকায় বস্তাবন্দী অবস্থায় মাথা ও হাত-পাবিহীন অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়। মাথার খুলি ও পা আক্কেলপুরে মাথা, হাত-পাবিহীন উদ্ধার হওয়া লাশের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এক ব্যক্তি গোবরচাঁপাহাটের সেতুর পাশে ফসলি জমির খেতে কাজ করতে গেলে। তিনি পাশের কলাবাগানে একটি বস্তার পাশে মাথার খুলি ও লম্বা চুল এবং চুল আটকানোর ক্লিপ পড়ে থাকতে দেখেন। তিনি সেখান থেকে ফিরে লোকজনকে ঘটনাটি জানান। এরপর তাঁরা ঘটনাটি বদলগাছি থানায় জানান। বেলা দুইটায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিটি উদ্ধার করে। খবর পেয়ে আক্কেলপুর থানা–পুলিশও ঘটনাস্থলে আসে।বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গোবরচাঁপাহাটের সেতুর পাশে একটি কলাবাগানে অজ্ঞাতনামা নারীর মাথার খুলি পাওয়া গেছে। এর আগে বস্তাবন্দী একটি পা উদ্ধার করা হয়। আক্কেলপুর থানা–পুলিশ মাথা ও হাত-পাবিহীন এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এই মাথার খুলি-পা আক্কেলপুরে উদ্ধার হওয়া ওই নারীর লাশের হতে পারে ধারণা করা হচ্ছে। মাথার খুলির ডিএনএ টেস্ট করা হবে। দুর্বৃত্তরা ওই নারীকে পরিকল্পতভাবে হত্যা করে লাশের শরীরের বিভিন্ন অংশ কেটে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে দিয়েছে। লাশটি কেউ যেন চিহ্নিত করতে না পারে, সেই জন্য দুর্বৃত্তরা এই কাজ করছে।আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু নেওয়াজ  বলেন, ‘বদলগাছিতে এক নারীর মাথার খুলি পাওয়ার খবরে ঘটনাস্থলে গিয়েছিলাম। মাথার খুলিটি আমাদের থানা এলাকায় উদ্ধার হওয়া মাথা ও হাত-পাবিহীন লাশের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বদলগাছি থানা–পুলিশ উদ্ধার মাথার খুলির ডিএনএ টেস্ট করাবে। এরপর বিষয়টি পরিষ্কার হবে।’
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares