1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মানববন্ধনের প্রতিবাদে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

মানববন্ধনের প্রতিবাদে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

এস এম শাহাদৎ হোসাইন গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
Spread the love

এস,এম শাহাদৎ হোসাইন গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৭ অক্টোবর বুধবার সকালে সুন্দরগঞ্জ প্রেসক্লাবে নৌকা প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়ন পেয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য ইউনিয়ন বাসীর দ্বারে দ্বারে যাচ্ছি। ফলে নৌকার সুনিশ্চিত বিজয় দেখে একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গত ২৫ অক্টোবর দুপুরে তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজারে আমার বিরুদ্ধে তথা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মানববন্ধন করেছে স্বার্থান্বেষী মহল। ওই মানববন্ধনে আমার ও আমার বাবার বিরুদ্ধে অনেক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে যা পারিবারিক সম্মান ও বংশীয় মর্যাদা ক্ষুন্ন করেছে। আমার বাবা মরহুম আজিজুল হক মুক্তিযুদ্ধের স্বপক্ষে সারাজীবন কাজ করে গেছেন এবং তিনি তারাপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান ছিলেন। যার সুনাম পুরো উপজেলায় আজও রয়েছে। এছাড়াও আমার পরিবারের কোন সদস্য অন্য কোন রাজনৈতিক দল বা মতের সাথে স¤পৃক্ত নয়। তিনি আরও বলেন, ১৯৮০ সালে গাইবান্ধা সরকারি কলেজে অধ্যায়নকালে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগে যোগদান করে কলেজ শাখা ছাত্রলীগের প্রচার স¤পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। পরে জীবন জীবিকার তাগিদে সরকারি চাকুরিতে প্রবেশ করি। চাকুরিরত অবস্থায় আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসাবে কাজ করেছি। চাকুরি থেকে অবসরের পর বর্তমানে তারাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসাবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করে চলছি। আমি এখনো নৌকার প্রার্থী আছি এবং নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। একই সাথে ওই স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে তারাপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares