1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নেদারল্যান্ডসকে হারিয়ে শীর্ষে ইতালি - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও হিসেবে যোগদান করলেন আনোয়ার হোসাইন দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

নেদারল্যান্ডসকে হারিয়ে শীর্ষে ইতালি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
Spread the love

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে জিততে পারেনি ইতালি, ড্র হয়েছিল ১-১ গোলে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে রবার্তো মানচিনির দল। এবার তারা হারিয়ে দিয়েছে গ্রুপের অন্যতম শক্তিশালী দল নেদারল্যান্ডসকে।
সোমবার রাতে নেদারল্যান্ডসের ঘরের মাঠ আমস্টারডাম এরেনায় স্বাগতিকদের তেমন একটা সুযোগই দেয়নি ইতালি। পুরো ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ থাকলেও, আধিপত্যটা বেশি ছিল ইতালিয়ানদেরই। যার ফল তারা পেয়েছে ম্যাচের প্রথমার্ধেই।
ম্যাচের শুরু থেকে মাঠের খেলায় এগিয়ে থাকলেও, জোরালো আক্রমণ করতে পারছিল না ইতালি। প্রথম সুযোগটা আসে ১৭ মিনিটের সময়। কিন্তু কাজে লাগাতে পারেননি সিরো ইম্মোবিল। তবে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোলটি করেন নিকোলো বারেলা।
এই এক গোলেই জয় পেয়েছে ইতালি। এ জয়ের ফলে ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রতে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ ওয়ানে টেবিলের শীর্ষের উঠে গেছে তারা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেদারল্যান্ডস। এরপরে রয়েছে পোল্যান্ড এবং বসনিয়া হার্জেগোভিনা।
দিনের অন্যান্য ম্যাচে চেক রিপাবলিককে ২-১ গোলে স্কটল্যান্ড, নরদার্ন আয়ারল্যান্ডকে ৫-১ গোলে নরওয়ে, বসনিয়া হার্জেগোভিনাকে ২-১ গোলে পোল্যান্ড, অস্ট্রিয়াকে ৩-২ গোলে রোমানিয়া এবং আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে লিথুনিয়া।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares