1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
২০২৩ সালের এশিয়া কাপ হবে পাকিস্তানে! - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

২০২৩ সালের এশিয়া কাপ হবে পাকিস্তানে!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
Spread the love

এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালের এশিয়া কাপ হবে পাকিস্তানে। ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সে আসরটিও হবে ওয়ানডে ফরম্যাটে। পরের বছর শ্রীলংকায় হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের খবরে জানানো হয়েছে, শুক্রবার দুবাইয়ে এসিসির এক সভায় নেওয়া হয়েছে পাকিস্তানকে এশিয়া কাপের আয়োজক করার সিদ্ধান্ত। এ সভার সভাপতিত্ব করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক জয় শাহ।

তিনি জানিয়েছেন, এশিয়া কাপের আসন্ন আসরের আয়োজক হওয়ার যোগ্য দাবিদার পাকিস্তান। কেননা সাম্প্রতিক সময়ে নিজেদের দেশে ক্রিকেট ফেরানোর মিশনে দারুণ অগ্রগতি করেছে তারা। তাই এবার কোনো নিরপেক্ষ ভেন্যু, পাকিস্তানেই এশিয়া কাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই খবরের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, ক্রিকবাজের কাছে বিসিসিআই ও পিসিবির সূত্র নিশ্চিত করেছে এটি। এ সভায় পিসিবির পক্ষে ছিলেন প্রেসিডেন্ট রমিজ রাজা। শিগগিরই এশিয়া কাপের সূচি চূড়ান্ত করে ফেলা হবে। পাশাপাশি এটিকে ৫০ ওভারের ফরম্যাটে খেলানোরও সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

যেহেতু ২০২৩ সালের বিশ্বকাপটি হবে অক্টোবর-নভেম্বর মাসে। তাই এশিয়া কাপটি বছরের প্রথমার্ধেই করতে চায় এসিসি। আবার ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটিও হবে অক্টোবর-নভেম্বরে। তবে সে বছরের এশিয়া কাপ সেপ্টেম্বরে করার ইচ্ছা এসিসির।

মূলত ২০২০ সালেই এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু তখন পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। তাই শ্রীলংকাকে দেওয়া হয় আয়োজনের ভার। কিন্তু করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে এটি আয়োজন করতে পারেনি শ্রীলংকা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares