1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মাদারীপুরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ছিনতাই গ্রেফতার-৩ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

মাদারীপুরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ছিনতাই গ্রেফতার-৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
Spread the love
মো: সোহেল  সিকদার মাদারীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নিজ দোকানের কর্মচারীর পরিকল্পনায় ছিনতাইয়ের হাত থেকে রক্ষ পেলো স্বর্ণালংকার ব্যবসায়ী। এ ঘটনায় আটক দুই ছিনতাইকারীর তথ্যে পরিকল্পনাকারী নিজ দোকানের কর্মচারীকেও আটক করা হয়। পরে মামলা হলে গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক হওয়া দোকানের কর্মচারী কিশোর সরকার শিবচর উপজেলার দক্ষিন বহেরাতলা ইউনিয়নের নমোকান্দি গ্রামের বিকাশ সরকারের ছেলে। রাজিব সিকদার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামের মজিবর সিকদারের ছেলে এবং রিফাত সিকদার একই বাড়ির ইমারত সিকদারের ছেলে।পুলিশ ও স্বর্ণ ব্যবসায়ী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে শিবচর পৌর বাজারের স্বর্ণ ব্যবসায়ী নির্মল পালের ছোট ভাই দীনেশ পাল চার ভরি স্বর্ণ হলমার্ক করানোর জন্য ভাড়ায় চালিত মটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিল। মটরসাইকেলটি ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের শিবচরের সূর্য্যনগর বাজার পার হওয়ার পর দুটি মটরসাইকেল এসে তাদের গতিরোধ করে। ওই দুটো মটরসাইকেলের লোকেরা তাদের পুলিশের লোক পরিচয় দিয়ে দীনেশের কাছে অবৈধ মাল আছে বলে দেহ তল্লাশী শুরু করে।এসময় তারা দীনেশকে মটরসাইকেলে তোলার চেষ্টা করে এবং চালককে বেদম মারধর করতে থাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের প্রতিরোধ করে। সুযোগ বুঝে দীনেশ সূর্য্যনগর বাজারের কিছু স্বর্ণ ব্যবসায়ীদের ফোন করে। তারা ঘটনাস্থলে রওনা করে এবং কাছের দত্তপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা বুঝতে পারে যে, ছিনতাইকারীরা আইনের লোক নয়। বিষয়টি আঁচ করতে পেরে তাদের ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে রিফাত সিকদার (২০) ও রাজিব সিকদারকে (২৬) হাতে-নাতে আটক করে। তবে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়।স্বর্ণ ব্যবসায়ী দীনেশ পাল বলেন, ‘আটক হওয়া দুই ছিনতাইকারীকে নিয়ে রাত ৮টার দিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেনের কাছে যাওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রিফাত ও রাজিব স্বীকার করে ঘটনার তথ্যদাতা নির্মল পালের দোকানের কর্মচারী কিশোর সরকার (২০)।শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, নির্মলের ভাই দীনেশ দোকান থেকে রওনা দেয়ার পরই কর্মচারী কিশোর সরকার মোবাইলে রাজিব সিকদার ও তার ছোট ভাই রনি সিকদারকে জানায়। রনি তার চাচাতো ভাই রিফাত ও খালাতো ভাই জহরুল মুন্সীকে দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। পরে পুলিশ রাতেই কিশোর সরকারকে আটক করে। কিশোর ৬ বছর ধরে এই দোকানে কর্মরত ছিল। আটক ৩ জনই প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রতারণা ও ছিনতাইচেষ্টা আইনে মামলা হয়েছে। এঘটনার সাথে জড়িত বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares