1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আইপিএলে প্লে-অফে যে ৪ দল, দেখে নিন সূচি - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

আইপিএলে প্লে-অফে যে ৪ দল, দেখে নিন সূচি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
Spread the love

তিন দলের টিকিট নিশ্চিত ছিল আগেই। চতুর্থ দল হিসেবে কলকাতা নাইট রাইডার্সের নামও ছিল প্রায় চূড়ান্ত। তবু গাণিতিক হিসেবে টিকে ছিল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের সম্ভাবনা। তবে শেষ পর্যন্ত তেমন নাটকীয় কিছু হয়নি। নেট রানরেটের হিসাবে মুম্বাইকে পেছনে ফেলে কলকাতাই পেয়েছে প্লে-অফের টিকিট।

প্রথম পর্বের ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে দিল্লি ক্যাপিট্যালস। এর পর সমান ১৮ পয়েন্ট করে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় দুই নম্বরে চেন্নাই আর তিনে ব্যাঙ্গালুরু। আর মুম্বাইয়ের সমান ১৪ পয়েন্ট নিয়েও চার নম্বর জায়গা দখল করেছে কলকাতা।

রাউন্ড রবিন লিগের খেলা শেষে একদিন বিরতি রয়েছে আইপিএলে। রোববার থেকে শুরু হবে শিরোপার লড়াই প্লে-অফ রাউন্ড। যেখানে কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা দুই দল চেন্নাই ও দিল্লি। পরদিন এলিমিনেটর ম্যাচে লড়বে তিনে থাকা বেঙ্গালুরু ও চার নম্বরে থাকা কলকাতা।

কোয়ালিফায়ার-১ ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। তবে বাদ পড়বে না হেরে যাওয়া দল। তারা অপেক্ষায় থাকবে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের। এ দুই দলের মধ্যে হবে কোয়ালিফায়ার ২-এর লড়াই। সেই ম্যাচের জয়ী দল পাবে ফাইনালের দ্বিতীয় টিকিট। আগামী ১৫ অক্টোবর হবে এবারের আসরের ফাইনাল ম্যাচ।

আইপিএল প্লে-অফের সূচি

প্রথম কোয়ালিফায়ার
১০ অক্টোবর – দিল্লি ক্যাপিট্যালস বনাম চেন্নাই সুপার কিংস (রাত ৮টা)

এলিমিনেটর
১১ অক্টোবর – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স (রাত ৮টা)

দ্বিতীয় কোয়ালিফায়ার
১৩ অক্টোবর – এলিমিনেটর জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল (রাত ৮টা)

ফাইনাল
১৫ অক্টোবর – প্রথম কোয়ালিফায়ার জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী (রাত ৮টা)

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares