1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

গোপালপুরে জনপ্রিয় আওয়ামীলীগ নেতার ইন্তেকাল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
Spread the love

মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক মো. নূরুল ইসলাম (নূরু) আর নেই ।

জানা যায়, তিনি বৃহস্পতিবার (৭ই অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় টাঙ্গাইল ল্যাবজোন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

অত্র ইউনিয়নের বাইসকাইল গ্রামের বাসিন্দা মো. নূরুল ইসলাম (নূরু) মৃত ওয়াহেদ আলীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর, তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন ।

মৃত্যুর সময় তার পাশে থাকা রাজনৈতিক সহকর্মী আঃ রহিম জানান, দুপুরে অসুস্থতা অনুভব করলে তার ছেলে মাজহারুলকে সাথে নিয়ে টাঙ্গাইল যান, সন্ধ্যায় হঠাৎ গ্যাসজনিত সমস্যা দেখা দেয়, দ্রুত ল্যাবজোন ক্লিনিকে ভর্তি করানো হয়, সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রয়াত নূরুল ইসলাম নূরু, ইতিমধ্যেই ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সমাজসেবামূলক কাজ, রাস্তা সংস্কার, মসজিদ, মাদ্রাসায় অনুদান প্রদান করে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নগদা শিমলা ইউনিয়নের, চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ব্যাপক জনসংযোগ করেছেন তিনি ।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল দশটায়, বাইশকাইল পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার সময় নির্ধারণ করা হয়েছে, জানাজা শেষে সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

জনপ্রিয় এই নেতার মৃত্যুতে টাঙ্গাইল-২ (গোপালপুর, ভুঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও নগদা শিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি