1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কালকিনিতে ইউপি সদ‍্যস‍্যের ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত-২ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

কালকিনিতে ইউপি সদ‍্যস‍্যের ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত-২

মো : সোহেল সিকদার মাদারীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
Spread the love

মো : সোহেল সিকদার মাদারীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মাদারীপুরের কালকিনিতে এক ইউপি সদস্যের বসতঘরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ হয়েছে। এ সময় দুইজন আহত হয়েছেন।সোমবার রাত ১টার দিকে মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- ইয়ামিন বেপারী (৪৫) ও সুমন শিকদার (৩০)। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সিডিখান ইউনিয়ন পরিষদের সদস্য মান্নান মোল্লার বসতঘরে হাতবোমা তৈরি করার সময় বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই ঘরটির টিনের চালা ও টিনের বেড়া উড়ে যায়। এসময় দুইজন আহত হন।কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল সরদার বলেন বোমার শব্দ পেয়ে আমার ঘটনাস্থলে এসে দেখি বিভিন্ন স্থানে রক্ত পড়ে আছে এবং দুইজন আহত অবস্থায় পড়ে আছে। পরে আমরা পুলিশকে সংবাদ দিয়ে তাদের হাসপাতালে পাঠিয়েছি। যে ঘরে বোমা বিস্ফোরণ হয়েছে সেটি ইউপি সদস্যের ঘর এবং আহতরা তার সমর্থক।ঘটনার পর থেকে ইউপি সদস্য মান্নান মোল্লা পলাতক রয়েছেন। মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares