1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
হিংসা দিয়ে কোন সমস্যার সমাধান হয়নি: আইনমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

হিংসা দিয়ে কোন সমস্যার সমাধান হয়নি: আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১
Spread the love

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, হিংসা দিয়ে পৃথিবীতে কখনোই কোন সমস্যার সমাধান হয়নি। তাই সংঘাত মুক্ত সমাজ, সংঘাত মুক্ত পৃথিবী, যুদ্ধ মুক্ত বিশ্ব গঠনে মহাত্মা গান্ধীর দর্শন মানুষকে বহুলভাবে অনুপ্রাণিত করে। স্বাভাবিক অস্ত্রের বিপরীতে অহিংস অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে অহিংসা সৃষ্টি করে, ধ্বংস করে না।

শনিবার (২ অক্টোবর) বিকালে নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে নবরূপায়িত গান্ধী স্মৃতি যাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে, অতিথিরা গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

আনিসুল হক বলেন,১৯৪৬ সালে মহাত্মা গান্ধী নোয়াখালীর সুধামপুর গ্রামে পৌঁছার পর গান্ধীজি ঘোষণা দিয়ে ছিলেন আমি সর্ব অর্থে বাঙালি হয়ে গেছি আজ। তার এ কথাটা দাঙ্গা পিড়িত মানুষের মন জিতে নিয়ে ছিল। গান্ধীর সম্পর্কে অবাধ শ্রদ্ধা আজো দেখা যায় এ অঙ্গনে। আসলে এর পিছনে ছিল সাহস। বাঙালি না হয়েও গান্ধীজি যা দেখাতে পেরে ছিলেন। এমন সাহসের অনেক নজির আজো অকোচিত রয়ে গেছে বাংলার ইতিহাসে।

মন্ত্রী বলেন, সে সময় মুসলিম লীগ নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাতে থাকেন যেন মহাত্মা গান্ধীকে নোয়াখালী থেকে বিতাড়িত করা যায়। মুসলিম লীগ সমর্থিত পত্রিকাগুলো তাকে বিচ্ছিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গ সহকারে খবর পরিবেশন করা হত। মুসলিম লীগের এসব কুপ্রচারণায় গান্ধীজি মোটেও বিচলিত হননি। হিংসা থেকে দূরে রাখাই ছিল মহাত্মা গান্ধীর অন্যতম মূলমন্ত্র।

তিনি আরও বলেন, আজ সারা বিশ্বে সম্প্রদায় সম্প্রদায় জাতিতে জাতিতে যে বিদ্বেষ, হিংসা ছড়িয়ে পড়েছে তা থেকে মানবজাতীকে রক্ষা করতে মহাত্মা গান্ধীর অহিংস বাণী প্রেরণা যোগায়। হিংসা দিয়ে পৃথিবীতে কখনোই কোন সমস্যার সমাধান হয়নি। তাই সংঘাত মুক্ত সমাজ, সংঘাত মুক্ত পৃথিবী, যুদ্ধ মুক্ত বিশ্ব গঠনে মহাত্মা গান্ধীর দর্শন মানুষকে বহুলভাবে অনুপ্রাণিত করে। স্বাভাবিক অস্ত্রের বিপরীতে অহিংস অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে অহিংসা সৃষ্টি করে, ধ্বংস করে না।

গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমিন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি, অরোমা দত্ত এমপি, বাংলাদেশে জাতিসংঘের অন্তবর্তীকালীন প্রতিনিধি তৌম পউতিআইনেন, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম, পুলিশ সুপার এসপি মো. শহীদুল ইসলাম প্রমুখ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares