শহিদুল ইসলাম সুইট সিংড়া নাটোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
Spread the love
শহিদুল ইসলাম সুইট সিংড়া নাটোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নাটোরের সিংড়ার তারাপুর গ্রামে টয়লেটের ট্যাঙ্কিতে পড়ে হাসপাতালে নেয়ার পর এক শিশু মারা গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোঃ হোসেন নামের ওই শিশুকে নাটোর আধুনিক সদর আসলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন। হোসেন সিংড়া উপজেলার তারাপুর গ্রামের মোঃ রানার ছেলে।পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগ মুহুর্তে টয়লেটের ট্যাঙ্কির উপর খেলাধুলা করার সময় তা ভেঙ্গে তার মধ্যে পড়ে যায় আড়াই বছরের শিশু হোসেন। খোঁজা খুঁজি করে পরিবারের লোকজনের ট্যাঙ্কি ভাঙ্গা দেখে সন্দেহ হলে সেখানে তার সন্ধান পায়। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।