কেশবপুরে ১০ দিন যাবৎ হাউজ ওয়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
Spread the love
ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
যশোরের কেশবপুরেপুরাতন বাসট্রারমিনাল( অনন্তসাহা সড়কস্থ) পরিত্রাণের প্রশিক্ষণ কেন্দে দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে হাউজ ওয়ারিং শীর্ষক ১০ দিন ব্যাপী প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউকে এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণ প্রোমোটিং রাইটস অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপল (প্রদীপ) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানের প্রথম অধিবেশনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন।প্রথম অধিবেশনে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে টুল বক্স বিতরণ করেন।দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস। দু’পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ, কেশবপুর উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস। এসময় আরো উপস্থিত ছিলেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম, মনিটরিং অফিসার তাপস মন্ডল, প্রজেক্ট অফিসার শরীফ আহমেদ ও স্বেচ্ছাসেবী সুমন দাস প্রমুখ। প্রশিক্ষণে ৩০ জন দলিত যুবক অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন কিশোর কুমার মিত্র, অনুপ ঘোষ।