মান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু
রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
Spread the love
রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় খুশি আক্তার(১৮) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খুশি আক্তার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নে শ্রীরামপুরের দুলাল হোসেনের এর মেয়ে।শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।স্থানীয়রা জানান, খুশি তার মায়ের সাথে দাঁতের চিকিৎসার জন্য অটোরিকশা চড়ে ফেরিঘাটে যাচ্ছিল রাজশাহীতে যাওয়ার জন্য। এসময় পিছন দিক থেকে আসা পিক-আপের ধাক্কায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খুশি সাতবাড়িয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্রী বলে জানা যায়।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ উদ্ধার করে পরিবারে হস্তান্তর করা হয়েছে।