1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দেওয়ানগঞ্জ কাঠারবিল ব্রিজটি ঝুঁকিপূর্ণ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

দেওয়ানগঞ্জ কাঠারবিল ব্রিজটি ঝুঁকিপূর্ণ

মো. শাহ্ জামাল
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
Spread the love

জামালপুর সংবাদদাতা \ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিলÑসানন্দবাড়ী সড়কের গয়ারডোবা ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ হয়েছে। ব্রিজের উপর দিয়ে প্রতিদিন শতশত যানবাহন ও পথচারীকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এলজিইডির সূত্রে জানা যায়, ২০০৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে ৩৫লক্ষ ২৫হাজার ৫৯৭ টাকা ব্যয়ে কাঠারবিলÑসানন্দবাড়ী সড়কের গয়ারডোবা খালের ওপর ১৪৪ মিটার ফুটওভার ব্রিজটি নির্মাণ করে। ব্রিজটির ঠিকাদারী প্রতিষ্ঠান ছিলো মেসার্স কাদের এন্টারপ্রাইজ। নির্মাণের সময় ব্রিজের দু’পাশে সরু কাঁচা সড়ক ছিলো। সে কারণে যানবাহন চলাচলের বিষয়টি বিবেচনা না করেই পথচারীদের চলাচলের জন্যে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়।
২০১৭ সালে কাঠারবিল থেকে ওই ব্রিজ হয়ে সানন্দবাড়ী পর্যন্ত পাকা সড়ক হওয়ায় ফুটওভার ব্রিজটির ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু করে। ফলে উত্তরাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর দৈনন্দিন উপজেলা জেলা শহরে যাতায়াতসহ কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহন ব্যবস্থা সহজতর হয়েছে। দুর্ভোগের হাত থেকে বেঁচে গেছে এ অঞ্চলের বিপুল সংখ্যক স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থী। ফুটওভার ব্রিজটির প্রশস্ততা এতোই কম যে, মুখোমুখি দু’টো অটোরিক্সা ক্রসিং করা যায় না। বিগত ৮ বছর পূর্ব থেকে এ ব্রিজের রেলিং ভাঙ্গতে শুরু করেছে। দু’পাশে পাকা সড়ক হওয়ার পর থেকে ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন পথচারী ছাড়াও শতশত যানবাহন ঝুঁকি নিয়েই চলাচল করছে। যে কোনো মূহুর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজুর রহমান আকন্দ জানান, ব্রিজটির রেলিংসহ বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় যানবাহন ও পথচারী চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়েছে। চর আমখাওয়া ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুল আলম জানান, ফুটওভার ব্রিজটির নির্মাণ কাজে ত্রুটি ছিলো। নি¤œমানের ইট, খোয়া, বালি, সিমেন্ট ও রড ব্যবহার করার কারণে নির্মাণের ৬ বছর পর থেকে ব্রিজটির রেলিংসহ অন্যান্য স্থান ভাঙ্গতে শুরু করেছে। ব্রিজটি দ্রুত পূন:নির্মাণ করা প্রয়োজন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares