1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ব্রুগের বিপক্ষে ড্র করলো মেসি-নেইমাররা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্রুগের বিপক্ষে ড্র করলো মেসি-নেইমাররা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই জয়বঞ্চিত হয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে তাদের ১-১ গোলে রুখে দিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুগে। তাতে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি’র হয়ে মেসির অভিষেকটাও রাঙানো হলো না। আর্জেন্টাইন অধিনায়ক গোল তো পাননি, উল্টো অভিষেক ম্যাচে লঘু দোষে দেখেছেন হলুদ কার্ড।

মেসি-নেইমার-এমবাপে নিয়ে খেলতে নামা পিএসজি বুর্গের মাঠে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায়। এ সময় কালিয়ান এমবাপে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন আন্দ্রে হেরেরাকে। হেরেরা বাম পায়ের শটে বল জালে জড়ান।

তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি ব্রুগে। ম্যাচের ২৭ মিনিটেই সমতা ফেরায় তারা। এ সময় বামদিক থেকে বক্সের মধ্যে ইডুয়ার্ড সবোল কাটব্যাকে বল বাড়িয়ে দেন। দেরিতে বক্সে ঢোকা হান্স ভেনাকেন পেয়ে যান সেটা। তিনি পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসের আয়ত্বের বাইরে দিয়ে জালে জড়ান।

অবশ্য ভাগ্যের সিকে ছিড়েনি মেসির। ২৯ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির নেওয়া শট ক্রসবারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। এই গোলটি হলে তিনি তো অভিষেক ম্যাচেই নায়ক বনে যেতে পারতেন। কিন্তু হয়নি তেমনটি। ৩৩ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে গোল পেয়েই যাচ্ছিলো ব্রুগে। কিন্তু পিএসজি গোলরক্ষক নাভাস বামদিকে ঝাপিয়ে পড়ে রক্ষা করেন সেটি। অবশ্য এই ম্যাচে এমন আরো বেশ কয়েকটি সেভ করে পিএসজি রক্ষা করেন তিনি।

প্রথমার্ধে গোল শোধ করা ব্রুগে দ্বিতীয়ার্ধে আরো উজ্জীবিত ফুটবল খেলে। আক্রমণের পর আক্রমণ শানিয়ে ব্যতিব্যস্ত করে তোলে পিএসজি’র রক্ষণভাগ। তৈরি করে একাধিক সুযোগও। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তারা।

অন্যদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন এমবাপে। তিনি মাঠ ছাড়ার পর পিএসজি’র আক্রমণের ধার কমে। অনেকটা খোলসবন্দি হয়ে যায় তারা। জয় পেতে শেষ দিকে মরিয়া হয়ে খেলতে থাকে পিএসজি। একের পর এক আক্রমণেও যায় তারা। সুযোগও তৈরি হয়। আবার সুযোগ নষ্টও হয়।

৮১ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন পিএসজির মাউরো ইকার্দি। এ সময় গোলপোস্টের সামনে কোনোরকমে পায়ে বল লাগাতে পারলেই গোল করতে পারতেন তিনি। কিন্তু এমন সোনালী সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তাতে শেষ পর্যন্ত ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় মেসি-নেইমারদের।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares