1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মেসি-নেইমারকে ছাড়াই পিএসজির বড় জয় - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

মেসি-নেইমারকে ছাড়াই পিএসজির বড় জয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

লিওনেল মেসি-নেইমারদের অনুপস্থিতি বুঝতেই দিলেন না তাদের ক্লাব সতীর্থরা। নবাগত ক্লেহমোঁর জালে গোল উৎসব করে লিগে টানা ৫ম জয় তুলে নিল পিএসজি। ঘরের মাঠে শনিবার লিগ ওয়ানের ম্যাচে ৪-০ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল।

জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলে আগের দিনই ফেরায় মেসি ও নেইমার যে খেলবেন না, ম্যাচের আগের দিনই জানিয়েছিলেন কোচ। তবে সে জন্য পিএসজিকে মোটেও ভাবতে হয়নি। প্রথমার্ধেই এররেরার জোড়া গোল ম্যাচের নিযন্ত্রণ নেয় তারা।

পাসিং ফুটবলে সাজানো আক্রমণে ২০তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। এক ঝটকায় একজনের বাধা এড়িয়ে ডান দিক থেকে গোলমুখে ক্রস বাড়ান আশরাফ হাকিমি। গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি, বল চলে যায় এররেরার কাছে। হেডে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ৩১তম মিনিটে ডান দিক থেকে এমবাপের শট এক ডিফেন্ডার ফেরানোর চেষ্টা করেও পারেননি। গোলমুখে ছুটে গিয়ে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন এররেরা।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দারুণ পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান এমবাপে। মাঝমাঠের আগে থেকে উঁচু থ্রু বল বাড়ান ইউলিয়ান ড্রাক্সলার। গতিতে দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল ধরে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।

আর ৬৭তম মিনিটে হেডে স্কোরলাইন ৪-০ করেন গেয়ি। বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে প্যারিসের দলটি।

আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল পিএসজি পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। চার ম্যচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অঁজি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares