1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বায়ার্নের টানা তৃতীয় জয় - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বায়ার্নের টানা তৃতীয় জয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠল মাঠের লড়াই। কিন্তু স্কোরলাইনে তার প্রভাব তেমন পড়ল না। ফিনিশিংয়ে দুর্বল লাইপজিগের জালে চারবার বল পাঠিয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ল বায়ার্ন মিউনিখ। লাইপজিগের রেড বুল অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ইউলিয়ান নাগেলসমানের দল। ড্র দিয়ে টানা দশম শিরোপা জয়ের লক্ষ্যে অভিযান শুরু করা বায়ার্নের এটি টানা তৃতীয় জয়।

ম্যাচের ১২তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। স্বাগতিকদের ডি-বক্সে তাদের একজনের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। এই নিয়ে আসরে এখন পর্যন্ত সব ম্যাচেই গোল করলেন লেভানদোভস্কি। চার ম্যাচের তার গোল হলো ৬টি।

বিরতির খানিক আগে বদলি নামা মুসিয়ালা দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন। ৪৭তম মিনিটে আলফুঁস ডেভিসের পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বা পাঁয়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান তরুণ ইংলিশ মিডফিল্ডার।

৫৪তম মিনিটে সহকারীর ভূমিকায় মুসিয়ালা; ১৮ বছর বয়সী এই ফুটবলারের আড়াআড়ি পাস পেয়ে কাছ থেকে প্লেসিং শটে ব্যবধান ৩-০ করেন সানে।

চার মিনিট পর বক্সের অনেক বাইরে থেকে আচমকা জোরালো উঁচু শটে ব্যবধান কমান লাইমার। বামে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক মানুয়েল নয়ার। ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান বড় করেন চুপো-মোটিং।

চার রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে বায়ার্ন আছে তালিকার দুইয়ে। দিনের আরেক ম্যাচে নবাগত গয়টা ফিউটকে ২-০ গোলে হারানো ভলফসবুর্ক চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে মাত্র একটিতে জেতা লাইপজিগ ৩ পয়েন্ট নিয়ে আছে ১৩ নম্বরে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares