1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ব্রাজিলের রেকর্ডে ভাগ বসাল ইতালি - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

ব্রাজিলের রেকর্ডে ভাগ বসাল ইতালি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

হতাশার এক রাত কাটল ইতালির। একের পর এক গোল মিসের ম্যাচে পেনাল্টিও জলাঞ্জলি দিয়ে বসলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে প্রাধান্য বিস্তার করে খেলেও সুইজারল্যান্ডের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হলো রবার্তো মানচিনির শিষ্যদের। জয় না পেলেও অবশ্য বড় এক কীর্তি গড়া হয়ে গেছে আজ্জুরিদের। আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার ব্রাজিলের রেকর্ডে ভাগ বসিয়েছে তারা।

১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি গড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতালিও এখন অপরাজিত টানা ৩৬ ম্যাচ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ইতালি। একের পর এক সুযোগ তৈরি করে। কিন্তু ফিনিশিংয়ে দুর্বলতা আর সুইস গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পায়নি মানচিনির দল। সুইজারল্যান্ডও সুযোগ তৈরি করেছে। তবে লক্ষ্যে ছিল না বেশিরভাগ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে সবচেয়ে বড় সুযোগ হেলায় নষ্ট করে ইতালি। সুইসদের ডি-বক্সে একা ঢুকে পড়া বেরার্দিকে ছুটে এসে ফাউল করে বসেন ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেস। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু জর্জিনিয়ো এতটাই দুর্বল শট নেন, ঠেকাতে কষ্টই হয়নি সুইস গোলরক্ষক সমেরের।

শেষ পর্যন্ত ওই পেনাল্টি মিসই আক্ষেপ হয়ে রয় ইতালির। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

অবশ্য এই হতাশার পরও পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষেই আছে ইতালি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইজারল্যান্ড।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares