সিরাজগঞ্জে ভ্যানিটিব্যাগ থেকে টাকা চুরির সময় মহিলা আটক-৩
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
Spread the love
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারের কৃষি ব্যাংকের নিচে থেকে শারমিন নামে এক মহিলার ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা নেওয়ার সময় তিনজন মহিলা চোরকে ধরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।তিনজন মহিলা চোর হলেন জেলার উল্লাপাড়া উপজেলার শ্যামলিপাড়া এলাকার শিউলী বেগম (২২) তার ছোট বোন সানজিদা (আদুরী) (১৮) ও একই এলাকার সোনিয়া আক্তার (২০)পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রসুলপুর দক্ষিণ পাড়া এলাকার শারমিন নামে এক মহিলা ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধ করে বের হওয়ার সময় ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা নেওয়ার সময় ওই তিন মহিলা চোর ধরা পড়ে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।কামারখন্দ থানার উপপরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম সিরাজগঞ্জ এক্সপ্রেসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন মহিলা চোরকে ধরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ভুক্তভোগী ওই নারীর পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মহিলা চোরদেরকে কামারখন্দ উপজেলা চেয়ারম্যানের কার্যলয়ে নিয়ে এসে দুপুর ২টায় তাদের কাছে থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে,কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ মুচলেকার বিষয়টি নিশ্চিত করেছেন।